ঢাকা: এনসিপি কী জিনিস তা দেশবাসী জেনে গেছে এবং রিজেক্ট করেছে।
এনসিপি বলে কিছু নেই,এরা সবাই জামাত। জামাতের গর্ভে বাস তাদের। অনেক তরুণ স্বাধীনতা বিরোধীদের পছন্দ করেনা তাই এনসিপি নাম দিয়ে আরেকটি গুপ্ত দল বানিয়েছে দেশবিরোধী জামাত।
জামাত চারদিকে দোকান খুলে রেখেছে। সব বিভাগে তাদের দোকান আছে। কোথায় যাবেন? তেমনি এনসিপি একটি দোকান।
জামাত যারা এতদিন নিজেদের পরিচয় কিছুটা গোপন রেখেছিলো, গুপ্ত ছিলো তারা একদম ল্যাজ নাড়তে নাড়তে চলে এলো টোকাই দলে।
পাথর দিয়ে মানুষ খুন! খুব প্রতিবাদ করেছিলো, আন্দোলন মিছিল মিটিং! আজকে বরণ করে নিচ্ছে ইসহাককে! অথচ বিএনপি এই ঘটনা প্রশ্রয় দেয়নি। অনেক ত্যাগ থাকলেও নমিনেশন দেয়নি।
এখন এনিসিপিতে ঢুকে ফেরেস্তা হবে।অতি শীঘ্রই বিসমিল্লাহ বলে শুরু করবে, এদেশে রাজনীতি মাত্র নিজের স্বার্থ উদ্ধারের জন্য এটা আবার প্রমাণ হলো, জামাত এনসিপি কত প্রতিবাদ করল দিন শেষে সব তামাশায় পরিণত হলো।
আজ সেই ইসহাক সরকার এনসিপিতে যোগ দিয়েছেন।
বিএনপির বহিষ্কৃত নেতা ও যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, সোশ্যাল অ্যাকটিভিস্ট মহিউদ্দিন রনি এবং কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তারা টোকাই দলটিতে যোগ দেন। এনসিপির কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে তাদের বরণ করে নেন।
দলীয় সূত্রে জানা গেছে, ইসহাক সরকারকে এনসিপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব দেওয়া হতে পারে। তাকে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক করার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।
বর্তমান আহ্বায়ক আলাউদ্দিন মোহাম্মদ পদত্যাগ করবেন বলে জানা গেছে।
ইসহাক সরকার ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগ সরকারের আমলে তিন শতাধিক মামলার আসামি হয়েছিলেন। পরবর্তীতে বেশ কয়েকটি মামলায় আদালত থেকে তিনি খালাস পান।
তবে এখন সব মাফ।
