ঢাকা: মুক্তিযোদ্ধা ফজলুর রহমান যা ধোলাই দিয়েছেন সাদা শকুনকে! তাতে জামাতের শরীর তেলে বেগুনে জ্বলেছে। মোদ্দাকথা বলতে গেলে, সংসদ গরম করে দিয়েছেন এক বাঘের বাচ্চা।

সাদা শকুন দাবি করেছিলেন তিনি নাকি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। এই দাবি কিন্তু বহুবার শফিকুর রহমান করেছেন। এবং এদিনও একজন মুক্তিযোদ্ধার সামনেই এই দাবি করে বসলেন। যেন শিশুর দাবি!

ফজলুর রহমান সরাসরি বলে দিয়েছেন, জামাত-শিবির কখনো মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের সন্তান হতে পারে না। তারা হলো আল-বদর আর রাজাকারের গর্ভজাত সন্তান।

সত্য এই রাজাকারেরা হজম করতে পারে না। এদের সবসময় হাসি তামাশায় রাখেন, এরা খুব ভালো থাকে। কিন্তু গম্ভীর, যুক্তিপূর্ণ কথা বললেই এরা আহত হয় এবং বলেও দেয়।

বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, সংসদ সদস্য ফজলুর রহমান ব্যক্তিগতভাবে আমাকে আহত করেছেন। আমার আইডেন্টি নিয়ে প্রশ্ন করে সংসদ সদস্য গুরুতর অপরাধ করেছেন।

আবার আমার আদর্শ সিলেকশনের ব্যাপারে কথা বলে তিনি বাড়তি অপরাধ করেছেন। আমি বলে থাকি আমি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। তিনি এটাকে চ্যালেঞ্জ করেছেন।

মঙ্গলবার সংসদে জামায়াত আমিরকে উদ্দেশ্য করে ফজলুর রহমানের দেওয়া এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে এমন কথা বলেন জামায়াত আমির।

ফজুলর রহমান বলেছেন, কোনো মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের সদস্য জামায়াত করতে পারে না।

তাঁর এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে ডা. শফিকুর রহমান বলেন, তাহলে কি তাকে জিজ্ঞেস করে করা লাগবে। এটা তো আমার নাগরিক অধিকার—আমি কোন দল করব, কোন আদর্শ আমি অনুসরণ করব—এর ওপর হস্তক্ষেপের অধিকার রাষ্ট্র কাউকে দেয়নি।

তিনি বলেন, আমার আইডেন্টি নিয়ে প্রশ্ন করে সংসদ সদস্য গুরুতর অপরাধ করেছেন। আবার আমার আদর্শ সিলেকশনের ব্যাপারে কথা বলে তিনি বাড়তি অপরাধ করেছেন। ফজলুর রহমানের বক্তব্যের এই অংশটি সংসদ থেকে এক্সপান্স করার অনুরোধ করেন বিরোধীদলীয় নেতা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *