ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের ওপর অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সকল রাজবন্দির মুক্তির দাবিতে রাজধানীর গুলশানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়।
ঢাকা গুলশান প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় জুমার নামাজের পর আওয়ামী লীগের সবচেয়ে বড় মিছিল হয়।
সম্ভবত ২০২৪, ৫ আগস্ট অভ্যুত্থানের পর সবচেয়ে বড় মিছিল বোধহয় আজকেই করে ফেলেছে আওয়ামী লীগ।
অবাক হওয়ার কিছুই নেই! এটাই তো হওয়া স্বাভাবিক। তাই না? অন্যায়, জুলুম তো বরদাস্তের বাইর হয়ে গেছে।
মানুষ তো শান্তিতে থাকতে চায়। সেই নুন্যতম মৌলিক চাহিদাটুকু পূর্ণ করতে পারছে না সরকার।
একের পর এক দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, গ্যাস সংকট,বিদ্যুৎ সংকট। অর্থাৎ চারপাশে সবই ব্যর্থতা।
গুলশানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী মিছিল করেছেন।
জানা যায়, এসময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মিছিলে কয়েকশ মানুষ ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন। মিছিলটি ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ছুড়ছে।
আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে গুলশান-১ এর ভোলা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) দাউদ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
