চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজান উপজেলায় এক যুবদল নেতাকে গুলি করে মারা হয়েছে।
মাকসুদুল হক চৌধুরী মাসুদ (৪৫) নামে যুবদল নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।
আজ, শনিবার (১৩ জুন) দুপুর দেড়টা নাগাদ উপজেলার পাহাড়তলী চৌমুহনী এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত মাকসুদুল হক চৌধুরী মাসুদ রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি উপজেলার বেতাগী এলাকার মৃত খালেদ চৌধুরীর ছেলে।
হত্যা ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, যুবদল নেতা মাসুদ চৌধুরীকে গুলি করে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং আটকের চেষ্টা চলছে।
ধারণা করা হচ্ছে, বালুর ব্যবসা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে ।
