ঢাকা: দেড় মাসের দুধের শিশুসহ নারী নেত্রীকে গ্রেফতার করা হলো, এমন বর্বরতা দেখলো সারা দেশ!

যুব মহিলা লীগের নেত্রী শিল্পী আক্তারকে মাত্র ৪৬ দিনের নবজাতকসহ গ্রেফতারের ঘটনায় সারা দেশ স্তব্ধ এবং মর্মাহত হয়ে পড়ে।

একজন মা এবং তার দুধের শিশুর প্রতি এমন অমানবিক আচরণ কোনো সভ্য সমাজে কল্পনা করা যায় না। কারাগারে এই নবজাতক শিশুটি কীভাবে বাঁচবে, তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় দেশে।

নবজাতক শিশু তার মায়ের ওপর সম্পূর্ণ নির্ভরশীল। এই অবস্থায় মাকে কারাবরণ করতে বাধ্য করা শিশুটির জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়ার শামিল। নানা মহল থেকে তাদের মুক্তির দাবি উঠতে থাকে।

অবশেষে রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় দেড় মাসের সন্তানসহ গ্রেপ্তার হওয়া যুব মহিলা লীগ নেত্রী মোসা. শিল্পী বেগম (৩৭) কারামুক্ত হয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

এর আগে, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মানবিক বিবেচনায় শিল্পী বেগমের জামিন মঞ্জুর করেন।

পরিবারের সদস্য, সহকর্মীরা অপেক্ষা করছিলেন। মা তো কোনো দোষ করেননি। তারপরেও এত শাস্তি! শিশুটিকে নিয়ে ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিলো সবাই। মা কাঁদতে কাঁদতে ভাঙা হাত নিয়ে কারাগারে যান। এমন দৃশ্য আসলেই কোনো সভ্য সমাজের হতে পারে না।

নেত্রীকে কাশিমপুর কারাগার থেকে নিতে তাঁর পরিবারের সদস্য ও সহকর্মীরা সকাল থেকেই কারাগার ফটকে অপেক্ষা করেন।

তেজগাঁও এলাকার শ্রমিক লীগ নেতা আলমগীর হোসেন বলেন, তিনি আমাদের এলাকার বড় বোন। একসঙ্গে রাজনীতি করেছি। তার সঙ্গে যে অন্যায় হয়েছিল, তা মিডিয়ার মাধ্যমে প্রচারের কারণে আদালত মানবিক দিক বিবেচনায় জামিন দেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।

কারা ফটকে শিল্পী বেগম বলেন, আমাকে পুলিশ ধরতে চায়নি, বিএনপির লোকজন আমাকে ধরিয়ে দিয়েছে। আমি আওয়ামী লীগ করি কিন্তু কোনো পদ-পদবি নেই। আমাকে মুক্তি দিয়েছে এজন্য আমি আইনের প্রতি কৃতজ্ঞ।

কারাগার থেকে বেরিয়ে তিনি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে দেন।

​উল্লেখ্য, সোমবার তথা ২০ এপ্রিল রাতে তেজগাঁও থানার রেলওয়ে কলোনি স্টেশন রোডের নিজ বাড়ি থেকে শিল্পী বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *