ঢাকা: শাস্তির খাঁড়া মাথায় নিয়েই শেখ হাসিনা দেশে আসবেন। পরিষ্কার জানিয়ে দিয়েছেন।

এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার আগমনের খবরে থরহরিকম্প ধরেছে বিএনপি, জামাত, এনসিপির। বিভিন্ন নাটক উপস্থাপন করতে দেখা যাচ্ছে তাদের।

ক্ষমতাচ্যুত হয়ে ভারতে যাওয়া ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ঢোকামাত্রই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার সচিবালয়ে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সমঝোতা স্মারক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনা কীভাবে দেশে ফিরবেন সেটি মুখ্য নয়। দেশের সীমানায় প্রবেশ করা মাত্রই তাঁকে গ্রেপ্তার করা হবে এবং আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইট ওয়াচের প্রতিবেদন আমলে নিয়ে খতিয়ে দেখবে সরকার।

শেখ হাসিনার বেলায় আইন তাঁদের। অথচ শেখ হাসিনা কি দোষ করেছেন? দোষী সাব্যস্ত হয়েছেন কিনা, এইসবের উত্তর তাদের কাছে নেই।

তিনি বলেন, ‘এলে আসবেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। সেখানে তো আমাদের… আইনের ব্যত্যয় করে আমরা কিছু করবো না। আইন যেভাবে আমাদের অথরিটি দিয়েছে, আমরা সে অথরিটি এক্সারসাইজ করব।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *