চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে কার্যক্রম নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর সাঁড়াশি অভিযান চালিয়ে ৭০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ মোট ৭০ জনের অধিককে কোনো মামলা ছাড়াই গ্রেপ্তার করা হয়।

নগরীর পাঁচলাইশ, খুলশী, কোতোয়ালি ও বায়েজিদ থানার পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) জনসংযোগ বিভাগের সহকারী কমিশনার আমিনুর রশিদ বলেন, ‘সোমবারের মিছিলের পর নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।’

এর আগে, সোমবার সকাল ১১টার দিকে সিএমপি দামপাড়াস্থ সদর দপ্তরের কয়েকশ গজ দূরে জিইসি এলাকায় ছাত্রলীগের ওমরগনি এমইএস কলেজ শাখার ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করা হয়।
মিছিলটি অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায়।

মিছিলে কোনো নাশকতা নেই, শান্তিপূর্ণ মিছিল।

কিন্তু এরপরেই শুরু হয় গণগ্রেফতার।

বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা সিএমপিতে শুদ্ধি অভিযান পরিচালনার আহ্বান জানান।

তাদের দাবি, ছাত্রলীগ এতদিন সাগর পাড়ের মতো নির্জন জায়গায় মিছিল করলেও পুলিশের অসতর্কতার সুযোগে এবার তারা জিইসির মতো ব্যস্ততম জায়গায় মিছিল করেছে।

জামাতের হৃদয়ে কম্পন ধরে যায়, তাই আদেশ দেয় ওরা। আর তাদের আদেশ পালন করে পুলিশ। সরকার কে চালাচ্ছে?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *