সিলেট: আজ, মঙ্গলবার ১৪ সেপ্টেম্বর সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবারের মতো একদিনের সফরে আজ মঙ্গলবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাষ্ট্রপতির সফরসূচি অনুযায়ী, সকাল ১১টা ১৫ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে মোটরকেডযোগে সিলেট সার্কিট হাউসে যাবেন।
তারপর হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.)–এর মাজার জিয়ারত করবেন।
রাষ্ট্রপতির সফর ঘিরে সুরমা তীরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
সফর নির্বিঘ্ন করতে নগরজুড়ে নজিরবিহীন ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে।
এদিন সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে তাঁকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হবে। বিকেলে নগরভবনে এই সংবর্ধনা অনুষ্ঠান শুরু হবে।
সিলেট সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, সংবর্ধনা সভায় সিলেট অঞ্চলের মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি ছাড়াও রাজনীতিবিদরা অংশ নেবেন। এছাড়া থাকবেন সিলেটের বিশিষ্ট নাগরিকরা।
সিসিক জানায়, সংবর্ধনা অনুষ্ঠানে সিসিকের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সিলেটের ঐতিহ্যবাহী শীতল পাটি, চা গাছের রেপ্লিকা, চা পাতা ও ফার্স্ট লেডির জন্য মণিপুরী শাড়ি উপহার প্রদান করা হবে।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, নাগরিক সংবর্ধনার প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।
তিনি বলেন, সংবর্ধনা অনুষ্ঠানে নাগরিক সমাজের সাতজন প্রতিনিধি বক্তব্য রাখবেন। এছাড়া সিলেটের দুজন দুজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী এবং কয়েকজন সংসদ সদস্য বক্তব্য রাখবেন।
