চট্টগ্রাম: চট্টগ্রামে ছাত্রলীগ নেতা জাকারিয়া হাসান জিলহানকে বাড়ি থেকে ডেকে নিয়ে পায়ের রগ কেটে ও কুপিয়ে আহত করেছে ছাত্রদল-শিবির।

রাজনৈতিক প্রতিহিংসায় উন্মাদ হয়ে উঠেছে ওরা।

চিকিৎসকরা বলছেন, তাঁর শরীর এতটাই ক্ষতবিক্ষত হয়েছে যে সেলাই দেওয়ার মতো অবস্থা ছিলো না।

আহত জাকারিয়া হাসান জিলহান ছাত্রলীগের সীতাকুণ্ড ডিগ্রি কলেজ শাখার সহ-সভাপতি। তিনি ওই এলাকার মৃত হারুনের ছেলে।

স্থানীয়রাই জিলহানকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

পরে শারীরিক অবস্থার আরো অবনতি ঘটে। তাঁকে পাঠিয়ে দেয়া হয় ঢাকায় চিকিৎসার জন্য।

স্থানীয় বাসিন্দারা জানায়, শনিবার রাত ৮টা ১৫ মিনিটে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের সামনে পুকুরপাড়ে নিয়ে জাকারিয়া হাসান জিলহানকে রাজনৈতিক দলের প্রতিপক্ষরা কুপিয়ে ও পায়ের রগ কেটে ফেলে যায়।

জিলহানকে এমনভাবে কোপানো হয়েছে যে তাঁর শরীরে সেলাই ও ইনজেকশন পুশ করার জায়গা পর্যন্ত ছিল না বলে জানান চিকিৎসক।

‎শনিবার (১৬ মে) রাত ৮টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের সামনে পুকুরপাড়ে এই ঘটনা ঘটে। তিনি সীতাকুণ্ড ডিগ্রি কলেজের ছাত্রলীগের সভাপতির দায়িত্ব ছিলেন।

‎আহত জিলহানের প্রতিবেশী ও বড় ভাই হৃদয় বলেন, সন্ধ্যা ছয়টার দিকে জিলহানকে ফোন করে ইউনিয়ন পরিষদ এলাকায় নিয়ে যায় মো. সাইমন। এ সময় জিলহান তাঁর মায়ের সঙ্গে মুঠোফোনে কথা বলছিল। হঠাৎ করেই পেছন থেকে সাইমন এলোপাতাড়ি কোপাতে থাকে।

এদিকে তাঁর মায়ের আর্ত চিৎকারে স্থানীয়রা এসে তাঁকে কোনোরকমে উদ্ধার করেন। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকরা তাঁর শরীরের সেলাই ও ইনজেকশন পুশ করতে পারেনি। কোনো জায়গা ছিলো না তাঁর শরীরে।

ঘটনার পর থেকে সাইমন পলাতক।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *