ঢাকা: ২০২৪ এ গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামক জঙ্গী আন্দোলন। আর সেই মামলায় গ্রেপ্তারি চলছে এখনো।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় চিত্রনায়ক মরতুজা পলাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হঠাৎ করেই এই গ্রেপ্তারির খবরটি সামনে এলো।
নেপাল থেকে দেশে ফেরার পর গত ২৮ আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহারনামীয় আসামি পলাশ বর্তমানে কারাগারে রয়েছেন।
উল্লেখযোগ্য যে, নেপালে অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’ সিনেমার শুটিংয়ে ছিলেন মরতুজা পলাশ।
২৮ আগস্ট নেপাল থেকে দেশে ফেরে সিনেমাটির দল। আর সেই দিনই বিমানবন্দর থেকে পলাশকে গ্রেপ্তার করা হয়। তবে তাঁর গ্রেপ্তারের বিষয়টি এত দিন প্রকাশ্যে আসেনি।
জানা গিয়েছে, গ্রেপ্তারের পর পলাশকে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পলাশ কারাগারে থাকার জন্য অনিশ্চয়তায় পড়ে গিয়েছে তাঁর অভিনীত ‘শিকার’ সিনেমার বাকি কাজ।
ছবিটির কয়েকটি দৃশ্য ও গানের শুটিং এখনো বাকি রয়েছে।
নির্মাতা জানান, পলাশ আইনিভাবে মামলাটি মোকাবিলা করছেন এবং প্রযোজনা প্রতিষ্ঠান আশা করছে তিনি শিগগির মুক্তি পাবেন। তা না হলে তাঁর মুক্তির অপেক্ষা করা ছাড়া আপাতত বিকল্প নেই।
