ঢাকা: বেদনার মাস আগস্ট। আজ পয়লা আগস্ট। আগস্ট মানেই স্বাধীন বাঙালি জাতির বেদনাবিধুর শোকের মাস। দুঃখের, লজ্জার এবং অসহনীয় কষ্টের মাস।

তাই আগস্ট এলেই শ্রদ্ধায় অবনত হয় ৭১ এর পক্ষের বাঙালি।

১৯৭৫ সালের ১৫ই আগস্টের কালরাত স্মরণে রাজধানীতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃকের নেতৃত্বে মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম, ফরিদপুর, রাজবাড়ী, টাঙ্গাইল, ময়মনসিংহ, মুন্সীগঞ্জ, নেত্রকোনা,যশোর, রংপুর, লালমনিরহাট,পটুয়াখালী, ভোলা এবং সিলেট জেলার মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা সেখানে অংশগ্রহণ করেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট কাকডাকা ভোরে বিপথগামী সেনাসদস্য আর হায়নারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ধানমন্ডি-৩২ নম্বরে সপরিবারে হত্যার মাধ্যমে বাঙালির ললাটে এঁকে দিয়েছিলো কলঙ্কের তিলক।

ঘাতকরা বঙ্গবন্ধুকে বুলেটের বৃষ্টিতে ঝাঁঝরা করে দিয়েছিল।

এই মাস মনে করিয়ে দেয় পিতা হারানোর বেদনা। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস।

এই হত্যাকাণ্ডে বঙ্গবন্ধুর সহধর্মিনী, মহিয়সী নারী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর একমাত্র ভ্রাতা শেখ আবু নাসের, জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট  শেখ জামাল, কনিষ্ঠ পুত্র নিষ্পাপ শিশু শেখ রাসেল, নবপরিণীতা পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মণি ও তাঁর অন্তঃসত্ত¡া স্ত্রী বেগম আরজু মণি, স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক ও জাতির পিতার ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, তাঁর ছোট মেয়ে বেবী সেরনিয়াবাত, কনিষ্ঠ পুত্র আরিফ সেরনিয়াবাত, দৌহিত্র সুকান্ত আব্দুল্লাহ বাবু, ভাইয়ের ছেলে শহীদ সেরনিয়াবাত, আব্দুল নঈম খান রিন্টু, বঙ্গবন্ধুর প্রধান নিরাপত্তা অফিসার কর্নেল জামিল উদ্দিন আহমেদ ও কর্তব্যরত অনেক কর্মকর্তা-কর্মচারী নৃশংসভাবে নিহত হন।

ধানমন্ডির ৩২ নম্বর রোডে সেদিন যখন এই বাংলাদেশেরই লোভী, বিশ্বাসঘাতক কুলাঙ্গার ও পথভ্রষ্ট সেনাসদস্য বাঙালি জাতির অবিসংবাদিত নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে; তখন ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বিশাল বুক থেকে তাজা রক্ত ঝরেছিল।

সেই রক্ত আজ ঝিমিয়ে ঝিমিয়ে বইছে। রাজাকারে ভরে গেছে দেশ। দেখা যায় কেবল দেশদ্রোহী।

তবুও রয়েছে কিছু ক্ষীণ আশা প্রজন্মের কাছে।

শোকাবহ আগস্টকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ইতিমধ্যে। আমরা এর আগেই পুরো তালিকা দিয়েছি এই কর্মসূচির।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *