ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান অসুস্থ।

তিনি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ, ১ জুলাই (বুধবার) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি এই বিষয়ে বলেন, চিকিৎসা শেষে গত ২৫ জুন সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন নজরুল ইসলাম খান। পরবর্তীতে শারীরিক অবস্থার পর্যালোচনার জন্য মঙ্গলবার (৩০ জুন) তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

প্রসঙ্গত, বুধবার সকালে তাঁকে হাসপাতালে দেখতে যান সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

নজরুল ইসলাম খানের এখন বিশ্রামের প্রয়োজন। আর এই কারণে তাঁর সামনে ভিড় না করাই ভালো। আপাতত নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও দর্শনার্থীদের তার সঙ্গে সাক্ষাৎ না করার অনুরোধ জানানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *