ঢাকা: টোকাই, জামাতের বি টিম এনসিপি এখনো ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতবিরোধিতা আবারো দেশে চাগিয়ে তোলার।

এর জন্য অনেক চেষ্টা চরিত্র করে যাচ্ছে। এখন অভিনেতা মোশাররফ করিমের ওপর হামলার অভিযোগ এনেছে। ভারতে নাকি মোশাররফের ওপর হামলা হয়েছে লাল বদর বলে।

সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় অভিনেতা মোশাররফ করিমের ওপর মিথ্যা হামলার অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘স্ট্যান্ড উইথ মোশাররফ করিম’ হ্যাশট্যাগ দিয়ে অভিনেতার পাশে দাঁড়ানোর আহ্বান জানায় দলটি। এবং ভারত বিরোধিতা ছড়িয়ে দেয়ার চেষ্টা করে।

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও আওয়ামী লীগের বিরুদ্ধে মোশাররফ করিমের ওপর হামলার অভিযোগ তুলেছেন।

যাতে আওয়ামী লীগ ও ভারতের বিরুদ্ধে মানুষকে লেলিয়ে দেয়া যায়।

তবে অভিনেতা ও তাঁর স্ত্রী গণমাধ্যমে দেওয়া বক্তব্যে পরিষ্কার জানিয়েছেন তাঁদের ওপর হামলার দাবি ‘সম্পূর্ণ ভিত্তিহীন’, এমন ঘটনা ঘটেনি।

নিজের ফেসবুক পোস্টে এনসিপির মুখপাত্র তথা জঙ্গী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘যে অবস্থা সৃষ্টি হয়েছে, তাতে ঘরে বসে থাকার মতো অবস্থা নেই। ১ আগস্ট ২০২৪; শিক্ষার্থীদের ঐতিহাসিক ৯ দফা দাবির পক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছিলেন অভিনেতা মোশাররফ করিম। সেই মোশাররফ করিমের ওপর পলাতক আওয়ামীলীগের হামলা প্রমাণ করে, ফ্যাসিবাদের দোসররা এখনও ঘৃণা ও সহিংসতার রাজনীতি থেকে বের হতে পারেনি। দেশের বাইরে গিয়েও তারা বাংলাদেশিদের জন্য হুমকি হয়ে উঠেছে।’

এদিকে গণমাধ্যমকে অভিনেতার স্ত্রী জানিয়েছেন, তাদের সঙ্গে এমন কোনো ঘটনা ঘটেনি। তিনি বলেন, ‘সামাজিক মাধ্যমে প্রচারিত হামলার খবরটি সত্য নয়।’

গুঞ্জনে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন অভিনেতা নিজে। তিনি গণমাধ্যমকে বলেন, ‘ফেসবুকে নানা কথাই রঙ চড়িয়ে ছড়ানো হয়, কিন্তু একটা সংবাদ লেখার মতো যতটুকু উপাদান প্রয়োজন, ততটুকু এই ঘটনায় নেই; বলতে গেলে তেমন কিছুই ঘটেনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *