ঢাকা: মতিউর রহমান নিজামী ছিলেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে কুখ্যাত আল-বদর বাহিনীর প্রধান এবং জামায়াতে ইসলামীর সাবেক আমীর।
রাজাকার নিজামীর ছোট ছেলে ও শিক্ষাবিদ ড. মোহাম্মদ নাদিমুর রহমান জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন।
এনসিপি কোন রাজনৈতিক দল নয়, এটা জামাতের বি টিম!
যত বাটপার আছে এখন এনসিপিতে গিয়া ঢুকছে।
এনসিপি জামাতের বি টিম হিসেবে কাজ করছে। আসলে এনসিপির নিজস্ব কোন রাজনীতি নাই জামাত যা শিখিয়ে দেয় তাই করে।
রাজাকার পুত্রটি বর্তমানে তুরস্কের নিদে ওমের হালিসদেমির বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এনসিপির দলীয় প্রতীক শাপলা কলির প্রতি তাঁর অনেক আহ্লাদ দেখা গিয়েছিল।
রাজাকারের পুত্র রাজাকারকে নিয়ে বাকি রাজাকারেরা এখন আহ্লাদে আটখানা।
এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, নাদিমুর রহমান এনসিপিতে যোগ দিচ্ছেন। শুধু তিনিই নন, সারা দেশ থেকে আরও অনেক নেতা আমাদের দলে যোগ দেবেন বলে আমরা আশা করছি।
এই সিদ্ধান্তের বিষয়ে ড. নাদিমুর রহমান গণমাধ্যমকে জানান, এনসিপি মূলত তরুণদের শক্তি। দলটির বিভিন্ন কার্যক্রম তাকে আকৃষ্ট করেছে এবং তিনি একে একটি সম্ভাবনাময় দল হিসেবে দেখছেন। তিনি বর্তমানে দেশের বাইরে থাকলেও সেখান থেকেই দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।
খুব তাড়াতাড়ি দেশে একটি অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে তার আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার কথা রয়েছে বলে জানা গিয়েছে।
