ঢাকা: ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছিলেন, তারেক রহমানের ভারত ঠিক সময়মতোই হবে। দীনেশ ত্রিবেদী বরাবর প্রথম থেকেই পজিটিভ বার্তা দিয়ে আসছেন ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে। এবং তিনি যথেষ্ট আশাবাদী।

এবার আবারো বললেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের মানুষই আগ্রহী।

বুধবার মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।

শোনা যাচ্ছে, নভেম্বরে তারেক রহমান ভারত সফর করতে পারেন। তবে তারেক রহমান রাজনৈতিক কৌশলী নন একেবারেই। তা তার কর্মকাণ্ডেই স্পষ্ট। ভীষণ এঁকেবেঁকে কাজ করছেন।

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জানতে চাইলে ত্রিবেদী বলেন, আমি কূটনীতিক নই। তাই এ বিষয়ে হয়তো অনেক কথা বলতে পারি। দুই দেশেরই এখানে একটি স্বার্থ রয়েছে। যখন প্রধানমন্ত্রীর সফরের কথা হয়, তখন দুই দেশের মানুষই উচ্ছ্বসিত হয়। এর অর্থ কী? এর অর্থ হলো, এটি একটি ভালো খবর।

তিনি বলেন, আমি রাজনৈতিক মানুষের কথা বলছি না, সরকারের কথাও বলছি না। সাধারণ মানুষ এটি চায়। এ কারণেই এটি সংবাদ হচ্ছে। তা না হলে এটি সংবাদ কেন হবে? দীনেশ ত্রিবেদী বলেন, পরিবেশ অত্যন্ত ইতিবাচক। দুই প্রধানমন্ত্রীকে তাদের সুবিধাজনক সময় দিতে হবে। এটা নিশ্চিত যেকোনো একসময় দুই সার্বভৌম ও স্বাধীন দেশের দুই নেতা পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করবেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *