ঢাকা: শেখ হাসিনা দেশে ফিরবেন- এই একটা কথা শুনলেই জামাত শিবির রাজাকারের গায়ে কাঁপন ধরে! তাদের জ্বালা হয় শরীরে। কিন্তু উপায় নেই, বাস্তব অনেক কঠিন। যা হয় অনেক সময় মেনে নিতেই হয়।

বর্তমানে ফেসবুকে রাকিবুলের অডিও ক্লিপ ভাইরাল।

শেখ হাসিনা ডিসেম্বরে আসলে এই সরকার কিছু করতে পারবে না। ডিসেম্বরে নয় এই মাসেই আসা উচিৎ বলেন ওসি রাকিব।

তিনি ভুল বলেননি।শেখ হাসিনা নিজেই বলেছেন তিনি ফিরবেন। মৃত্যুর খাঁড়া মাথায় নিয়েই ফিরবেন। সেটার কথা বলা কোনো অপরাধ নয়। কিন্তু তারপরেও তাঁর শাস্তি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরালের সূত্রধরে প্রত্যাহার হওয়া ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসানকে এবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ডিবি।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতে ডিবিতে ডাকার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।

তিনি বলেন, ডিএমপি থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিই তাকে ডেকেছে। কমিটিতে ডিবির একজন আছেন। অন্য দুজন ডিএমপি সদরদপ্তরের। তাই তাঁকে ভাইরাল হওয়া অডিওর বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে ভাইরাল অডিওতে ওসি রাকিবুলের নামে প্রচারিত ওই অডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, রাস্তায় থাকা পুলিশ খুবই দুর্বল। শেখ হাসিনা যদি ডিসেম্বরে ফিরে আসে, তবে তারা কিছুই করতে পারবে না।

অডিওতে আরও দাবি করেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএনপির দিকে ঝুঁকছেন, তবে মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা তা করছেন না। এ ছাড়া পুলিশের পদায়নে ঘুষ লেনদেনের অভিযোগ নিয়েও তাঁকে কথা বলতে শোনা যায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *