ঢাকা: এখন হঠাৎ আবার ভারত সফরের ঝোঁক উঠেছে প্ল্যান মাস্টার তারেক রহমানের। এত তাল বাহানা! তারপর কী আর ভারত গমন ছাড়া চলছেই না? বিদ্যুৎ চাই, পানি চাই, পেঁয়াজ চাই, মরিচ চাই- তাই না?

ব্রিকস সম্মেলনে তিনি যাননি। অনেক আত্মাভিমান দেখিয়েছেন। তবে এবার নাকি যাবেন!

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের নতুন সময়সূচি নির্ধারণে আলোচনা চলছে। আগামি নভেম্বরের তৃতীয় সপ্তাহে সফরটি আয়োজনের বিষয়ে বাংলাদেশ ও ভারত আগ্রহী বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম।

সূত্র বলছে, অক্টোবরের শেষ সপ্তাহ অথবা নভেম্বরের শুরুতে ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম দায়িত্ব নেওয়ার পর এই প্রক্রিয়া আরও দ্রুত হতে পারে।

তবে শেখ হাসিনার বিষয় নিয়ে শেষ পর্যন্ত তারেকের ভারতে যাওয়া হবে কিনা সে নিয়েও সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে।

তবে ভারত কোনোদিনই বাংলাদেশের সাথে শত্রুতা করেনি, সবচেয়ে কাছের প্রতিবূ, মিত্র এই ভারত। বরং বাংলাদেশের সরকার অনেক টালবাহানা করেছে। তারপরেও ভারত কোনো মন্তব্য করেনি।

যাই হোক, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান। এর জবাবে দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছেন মোদিও।

দুই নেতার এ যোগাযোগ সফরের তারিখ নির্ধারণের প্রক্রিয়ায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দেখা যাক, এবার কয় পা এগোতে পারেন তারেক রহমান সাহেব!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *