ঢাকা: তারেক রহমান, বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী। কিন্তু তিনি পাঠপড়া পড়তে অভ্যস্ত। প্রতিবেশি রাষ্ট্রের সাথে বিশেষ করে ভারতের মতো রাষ্ট্রের সাথে কীভাবে, কেমন আচরণ করতে‌ হয় তা তিনি জানেন না। জামাত যা শেখায় তিনি তাই করেন।

ঐ যে ব্রিকস সম্মেলনে যোগ দিলেন না। আত্মাভিমান! এভাবেই ভালো‌ ভালো সুযোগ এরা চিরকাল হাতছাড়া করেছে।

তারপরেও ভারত তারেক রহমানের বিরুদ্ধে কোনো বক্তব্য প্রকাশ করেনি। কুল মাইন্ডেড! তাই তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো ইতিবাচক অবস্থানেই রয়েছে প্রতিবেশি দেশটি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর যথাসময়ে হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন,‌ এ নিয়ে তাড়াহুড়োর কিছু নেই।

আজ, মঙ্গলবার ( ২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এই কথা জানান তিনি।

খুব সম্ভবত তারেক রহমান নভেম্বরে ভারত সফর করতে পারেন বলেই শোনা যাচ্ছে।

দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে তাড়াহুড়োর কিছু নাই, যথাসময়ে সফর হবে। সফরসূচি ঠিক করতে এখনো ইতিবাচক আলোচনা চলছে।

ভারতীয় হাইকমিশনার বলেন, এই সফর নিয়ে দুই দেশই ইতিবাচক। যেহেতু সব কিছু ইতিবাচক; এই সফর নিয়ে তিনি আশাবাদী।
তবে নভেম্বর মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে যেতে পারেন বলে ভারতের গণমাধ্যমে যেসব খবর বেরিয়েছে সেগুলোকে সমর্থন করেননি দীনেশ ত্রিবেদী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *