চট্টগ্রাম: বাংলাদেশ আওয়ামী লীগের উপর অবৈধ নিষেধাজ্ঞার প্রতিবাদে, দলীয় নেতা-কর্মীদের মুক্তির দাবীতে চট্টগ্রাম মহানগরে ছাত্রলীগ-যুবলীগ এদিন লাল টুপি মাথায় মিছিল বের করে।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে ফেটে পড়ে চারদিক।
আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পুলিশ হত্যার বিচারের দাবিতে এদিন বরিশালেও ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের একদল কর্মী।
শুক্রবার (১৭ এপ্রিল) জুমার নামাজ শেষে নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে তাঁরা বিক্ষোভ করেন। তবে বিক্ষোভ বটে, এটা কোনো জ্বালাও পোড়াও, রাষ্ট্রীয় সম্পদ জ্বালিয়ে বিক্ষোভ নয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে বিবিরপুকুর এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে কাকুলীর মোড়ের ট্রাফিক পুলিশ বক্সের সামনে দিয়ে অগ্রসর হয়। এসময় অংশগ্রহণকারীরা স্লোগান দিতে থাকেন।
তাঁরা যে ব্যানারটি বহন করেছিলেন, সেই ব্যানারে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পুলিশ হত্যার বিচার দাবির কথা উল্লেখ ছিল।
