চট্টগ্রাম: এর আগেও কারাগারে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিনা অপরাধে, ভুয়া মামলা দিয়ে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয় এবং কারাগারে তাঁদের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
এবার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল আলম (৪৫) চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মারা গেছেন।
জানা গেছে, বুধবার ভোরে কারাগারের ভেতরেই নাকি তিনি অসুস্থ হয়ে পড়েন, তাঁকে হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উল্লেখযোগ্য যে, মঙ্গলবার নাশকতার পরিকল্পনার অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছিল।
কারা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, নুরুল আলম সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের এবাস হোসেনের ছেলে।
মঙ্গলবার দুপুরে তাকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বুধবার ভোরে বন্দিদের নাম-ঠিকানা নিবন্ধনের সময় তিনি বুকে ব্যথার কথা জানিয়ে অসুস্থ হয়ে পড়েন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ইকবাল হোসাইন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নুরুল আলমকে মঙ্গলবার গ্রেপ্তার করে ফৌজদারি মামলায় কারাগারে আনা হয়েছিল। বুধবার সকালে যখন কারাগারে বন্দিদের নাম-ঠিকানা নিবন্ধনের কাজ চলছিল, তখন তিনি বুকে ব্যথার কথা জানান। আমরা তাৎক্ষণিকভাবে তাকে কারা হাসপাতালে পাঠাই। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক তাকে ‘ব্রট ডেড’ (হাসপাতালে আনার আগেই মৃত) হিসেবে পেয়েছেন জানিয়ে মৃত্যুর সময় সম্পর্কে তিনি বলেন, ভোর সাড়ে ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
