ঢাকা: আগেই বলেছিলেন সময় হলে দিনক্ষণ জানিয়ে দেবেন। অবশেষে জানালেন। এবং সেটা বিজয় দিবসের দিন, তথা ১৬ ডিসেম্বর।

১৬ ডিসেম্বর বাংলাদেশ ফিরতে চান হাসিনা। ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে’র বিমানে চেপেই দেশে পা রাখতে চান তিনি। দীর্ঘ দু’বছরেরও বেশি সময় ধরে ভারতের আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা।

নির্বাসনকাল শেষ হচ্ছে অবশেষে। পাকিস্তানের বিরুদ্ধে দেশের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিজয় দিবসে—দেশে ফেরার পরিকল্পনা করছেন বলে মঙ্গলবার সংবাদ সংস্থাকে জানিয়েছেন তাঁর মুখপাত্র।

এই প্রথম শেখ হাসিনা দেশে ফেরার কোনো সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করলেন।

মৃত্যুর খাঁড়া মাথায় নিয়েও ২০২৬ সালের শেষ দিকে দেশে ফিরবেন, জানিয়ে দিয়েছিলেন।

তবে কবে তিনি ফিরতে পারেন, তা নিয়ে জল্পনা চলছিল। সেই আবহেই এই প্রথম ফেরার দিন ক্ষণ ঠিক করে নিলেন হাসিনা।

১৬ ডিসেম্বরে তো এমনিতেই রাজাকারদের বুক ধড়ফড় করে। এখন কাঁপাকাঁপি আরো শুরু হয়ে গেছে।

১৯৭১ সালে পাকিস্তানের হাত থেকে স্বাধীনতাপ্রাপ্তির উদযাপন হয়। ওই দিনই দেশে ফিরতে চান হাসিনা।

বাতিল হওয়া নথিপত্র পুনরায় চাওয়ার পাশাপাশি, শেখ হাসিনা রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁর ফেরার ব্যবস্থা করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, “যেহেতু ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশের একটি উড়োজাহাজে করে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল, তাই তিনি এখন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন যেন তাঁকে দিল্লি থেকে ঢাকায় ফিরিয়ে আনার জন্য বিমান পরিবহনের ব্যবস্থা করা হয়।”

বিবৃতিতে আরও বলা হয়, “এমন পরিস্থিতিতে সংবিধান পরিপন্থীভাবে তাঁকে নির্বাসিত করায়, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে তার প্রত্যাবর্তন সম্ভব করা এখন সরকারেরই দায়িত্ব।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *