ঢাকা: শেখ হাসিনা আগামি ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান। এই জন্য ভারতের দিল্লি থেকে ঢাকায় ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ ব্যবহারের ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁর মুখপাত্র।
তবে বাংলাদেশ সরকারের সঙ্গে এই বিষয়ে ভারতের কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করা হবে বলে হুঁশিয়ারি দিচ্ছেন এক একজন। যাই হোক, যদি হাসিনা সত্যিই ফেরেন, তাহলে এইসব হুঁশিয়ারিকে তুড়ি মেরে উড়িয়ে দেয়ার মানুষ তিনি।
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তাঁর সঙ্গে কোনো আলোচনা নয়। তাঁর হস্তান্তর নিয়ে আলোচনা ভারতের সঙ্গে হবে। শেখ হাসিনা দেশে ফিরতে চাওয়ায় তাঁকে প্রত্যর্পণে কোনো আইনি বাধা নেই।
আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এই কথা বলেন।
জাহেদ উর রহমান বলছেন, শেখ হাসিনা বলছেন, তিনি দেশে ফিরতে চান। বাংলাদেশ চাইছে, তাঁকে প্রত্যর্পণ করা হোক। সুতরাং দুটো বিষয় মিলে গেল। শেখ হাসিনা দেশে ফিরতে চাওয়ায় তাঁকে প্রত্যর্পণে কোনো আইনি বাধা নেই।
শেখ হাসিনার আসার তারিখ শুনে ইতিমধ্যে প্রেশার হাই হয়ে গেছে তারেক রহমানের। ৪০৫ টনের হিসেব দিতে পারছেন না, ধরা পড়ে গেছেন- এখন আবার শেখ হাসিনার আগমনের তারিখ ঘোষণা!
শেখ হাসিনার মুখপাত্র সইদ মোজাম্মেল আলি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছেন, বাংলাদেশে ১৬ ডিসেম্বর দিনটির গুরুত্বই আলাদা। সেই গুরুত্বের কথা মাথায় রেখে ওইদিনই দেশের মাটিতে পা রাখবেন মুজিবকন্যা।
দিল্লি থেকে ঢাকা আসার জন্য তারেক রহমানের কাছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়ান চেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী।
হাসিনার মুখপাত্র মোজাম্মেল আলি জানিয়েছেন, ‘‘গত ২০২৪ সালের ৫ আগস্ট, গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের বিমানে ঢাকা থেকে দিল্লি পৌঁছেছিলেন শেখ হাসিনা। এখন তিনি দিল্লি থেকে ঢাকা ফেরার জন্য দেশের সরকারকে ব্যবস্থা করতে বলছেন। নির্বাসনে পাঠানোর পর সংবিধান ও পরিস্থিতি অনুযায়ী, নতুন সরকারেরই দায়িত্ব তাঁকে দেশে ফেরানো। ১৬ ডিসেম্বর, দেশের বিজয় দিবসে তিনি ফিরতে চান।”
