চট্টগ্রাম: জাতীয় ছাত্র শক্তির নেতাদের ওপর ছাত্রশিবির হামলা চালিয়েছে। এই ঘটনা শুনে হাসছে জনগণ। ভাইয়ের ওপর ভাইয়ের আক্রমণ!? এ কেমন সংস্কৃতি বাপু তোমাদের?

চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রশিবিরের বিরুদ্ধে। তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে বলে জানা যায়।

‘শিবির শিবির, গুপ্ত গুপ্ত’, ‘শিক্ষা ও সন্ত্রাস একসঙ্গে চলে না’— নানা স্লোগানে মহসিন কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রশক্তির নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে কলেজের অধ্যক্ষ অধ্যাপক সারাহ পারীনের সঙ্গে জাতীয় ছাত্রশক্তির নেতারা দেখা করতে গেলে প্রশাসনিক ভবনের সামনে ঘটনাটি ঘটে।

ছাত্র শক্তির নেতারা তো বেজায় ক্ষুব্ধ। শিবিরের হাতে মার খেয়ে প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করে ছাত্রশক্তি। এবং হামলায় জড়িত শিবির নেতাকর্মীদের শাস্তি দাবি জানান ছাত্রশক্তির নেতারা।

জাতীয় ছাত্রশক্তির চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, ‘মঙ্গলবার দুপুরে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীর নেতৃত্বে সংগঠনের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি রশিদ দিনার এবং আমিসহ নেতাকর্মীরা কলেজের অধ্যক্ষের সঙ্গে দেখা করতে যাই। প্রশাসনিক ভবনের সামনে পৌঁছালে ছাত্রশিবিরের নেতাকর্মীরা আমাদের পথ আটকে দেন। এ নিয়ে তাদের সঙ্গে আমাদের বাগবিতণ্ডা হয়। পরে আমরা অধ্যক্ষের কক্ষে প্রবেশ করলে আনুমানিক ১০০ থেকে ১৫০ জন শিবিরকর্মী সেখানে ঢুকে পড়েন। তারা কক্ষের ভেতরেই আমাদের কলেজ শাখার মুখ্য সংগঠক মাইনুদ্দিনসহ কয়েকজনের ওপর হামলা ও মারধর করেন। পরে অধ্যক্ষের কক্ষ থেকে বের হওয়ার সময় পেছন থেকে ধাওয়া করে আবারও আমাদের ওপর হামলা করা হয়।’

এদিকে, হামলার অভিযোগ অস্বীকার করে ছাত্রশিবির। ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সেক্রেটারি খুররম মুরাদ বলেন, ‘মহসিন কলেজে আমাদের কোনও কমিটি নেই। কলেজের অধ্যক্ষের পক্ষ থেকে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে নোটিশ দেওয়া হয়েছে। আমরা সেই নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে সেখানে কোনও কমিটি গঠন করিনি। হামলার সঙ্গে শিবিরের সংশ্লিষ্টতা নেই।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *