ঢাকা: শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন। তাঁর পাসপোর্ট আবেদনের পর এই সম্ভাবনা আরো জোরালো হয়ে উঠেছে।

শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে সামনে রেখে তাঁর আইনি অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাজ্য সরকারের কূটনৈতিক উদ্যোগ চেয়েছেন দেশটির ছয় আইনপ্রণেতা।

এবং বাংলাদেশের বিচারব্যবস্থার রাজনৈতিক ব্যবহার বন্ধ, নিরপেক্ষ তদন্ত, রাজনৈতিক সহিংসতা ও প্রতিশোধমূলক কর্মকাণ্ড ঠেকাতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের কাছে চিঠি দিয়েছেন তাঁরা।

সম্প্রতি পাঠানো ঐ চিঠিতে স্বাক্ষর করেছেন ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান, সাবেক ইউরোপীয় পার্লামেন্ট সদস্য চার্লস ট্যানকক এবং স্কটিশ পার্লামেন্টের চার সদস্য মার্টিন ডে, পল ম্যাকলেনান, অ্যালান ব্রাউন ও সিমাস লোগান।

আইনপ্রণেতারা তাঁদের চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলোর সম্পূর্ণ স্বাধীন এবং নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি।

শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁর বিচার হয়েছে। একথা তো গোটা দেশ জানে। এবং এইসব হাস্যকর বিচারকে হাসিনা আগেই প্রত্যাখ্যান করেছেন।

তাঁর অনুপস্থিতিতে হওয়া বিচার ও সম্ভাব্য দণ্ডের রায় নিয়ে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করা এখন সময়ের দাবি। এছাড়া চিঠিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) উদ্বেগের বিষয়টিও তুলে ধরা হয়।

এতে বলা হয়, নির্বিচারে গ্রেপ্তার বন্ধ করার পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিতে ট্রাইব্যুনালের আইনগুলোতে কাঠামোগত পরিবর্তন আনা প্রয়োজন।

বঙ্গবন্ধু কন্যার সর্বোচ্চ নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর কাছে চারটি সুনির্দিষ্ট বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের এই আইনপ্রণেতারা:

১. শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর না করার বিষয়ে লিখিত নিশ্চয়তা গ্রহণ এবং আটকের পর তাঁকে যেকোনো ধরনের নির্যাতন বা গুমের ঝুঁকি থেকে সম্পূর্ণভাবে রক্ষা করা।

২. তাঁকে নিজের পছন্দের আইনজীবীদের মাধ্যমে আইনি লড়াই করার পূর্ণ সুযোগ দেওয়া এবং এ সংক্রান্ত নির্দিষ্ট আইনি ও সাংবিধানিক বিষয়গুলো পর্যালোচনা করা।

৩. বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে জাতিসংঘ বা ওএইচসিএইচআর-এর (OHCHR) সহায়তায় স্বাধীন তদন্ত ও আন্তর্জাতিক পর্যবেক্ষণের ব্যবস্থা করা।

৪. দেশে রাজনৈতিক সহিংসতা ও প্রতিশোধমূলক কার্যক্রম অবিলম্বে বন্ধ করে একটি অন্তর্ভুক্তিমূলক সংলাপে কূটনৈতিক সহযোগিতা প্রদান করা।

প্রসঙ্গত উল্লেখ করা জরুরি, চিঠি দেওয়ার দিন থেকে পরবর্তী ১৪ দিনের মধ্যে যুক্তরাজ্যের পক্ষ থেকে এই বিষয়ে কী গঠনমূলক পদক্ষেপ নেওয়া হবে, তা লিখিতভাবে জানানোর জন্য ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন ওই ৬ আইনপ্রণেতা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *