ঢাকা: বাংলাদেশ ছাত্রলীগ’র ঘোষিত ধর্মঘট কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ করতে সারাদেশে পেট্রোল বোমা নিক্ষেপ, বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ করেছে বিএনপি- জামাতের বাহিনী।

১০ নভেম্বর বাংলাদেশ ছাত্রলীগের স্বতঃস্ফূর্ত ধর্মঘটকে বিতর্কিত করতে বিএনপি-জামাতের গুণ্ডারা দেশের সম্পদ নষ্ট করছে।

শেখ হাসিনা দেশে ফিরবেন, এই ফেরার বিষয় জোরালো হয়ে উঠেছে এবং ওদিকে ক্ষেপে উঠেছে জামাত শিবির।

বাংলাদেশ ছাত্রলীগ ঘোষিত ১০ নভেম্বরের দেশব্যাপী ছাত্র ধর্মঘট বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে।

“এই রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সংঘটিত কে বা কারা বিশ্ববিদ্যালয়ের বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে এবং উক্ত ঘটনাকে পুঁজি করে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশ ছাত্রলীগ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার ওপর দায় চাপানোর অপচেষ্টা চালাচ্ছে বলে আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি”। জানায় ছাত্রলীগ।

এদিকে, ১০ নভেম্বরের দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট সফল করার লক্ষ্যে কুড়িগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ। কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম রনি।

ফার্মগেট ও তেজগাঁওতে অতিরিক্ত পুলিশ রয়েছে।

শেরে বাংলানগর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত কোনও সমস্যা নেই। সকল যানবাহন চলছে। কয়েকটি স্থানে অতিরিক্ত পুলিশ রয়েছে। আমরা আমাদের নজরদারি বাড়িয়েছি।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *