ঢাকা: সালাউদ্দিন আম্মার, শাওন প্রসঙ্গে কিভাবে মব করতে হবে তা শিখাচ্ছে, একজন নারী সত্য কথা বলার জন্য তাঁর বিরুদ্ধে মব লেলিয়ে দিচ্ছে!
এত সাহস এদের তো আজ হয়নি, অনেক আগেই হয়েছে। যেখানে শেষ অবধি একজন মহিলাকে এখন তারা মব করে মারার পরিকল্পনা করে।
শাওনের পরিচয় শাওন একজন নারী। আম্মার একজন ছাত্র প্রতিনিধি।যেভাবেই নির্বাচিত হোক জঙ্গি ও খুনী আম্মার রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জিএস।
শাওনকে জুতার বাড়ি মারতে পারলে এক লাখ টাকা, জুতার আঘাতে নাক-মুখ দিয়ে রক্ত বের করে দিতে পারলে দুই লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন আম্মার।
এবং সেটা একদম খোলাখুলি তার ফেসবুক আইডি থেকে।
এখন কারো ভিতরে প্রতিবাদের আগুন জ্বলে না।
একজনের প্রতিবাদ দেখা গেলো শেষ অবধি।
অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে মবের শিকার করার প্রতিবাদ জানিয়ে অভিনেত্রী ও সুপ্রিম কোর্টের আইনজীবী পিয়া জান্নাতুল বলেছেন, ‘একটা সভ্য সমাজে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না।’
তিনি মবের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) উপস্থিত সাংবাদিকদের তিনি কথাগুলো বলেন।
পিয়া জান্নাতুল বলেন, আমি বলে যেতে চাই, আজকে শাওন আপার সঙ্গে যেটা হয়েছে, আমি শাওন আপা না, একটা মেয়ের সঙ্গে কেউ যদি মবের কথা বলে, আপনারা সবাই রুখে দাঁড়াবেন। সেটা যে পার্টিই করুক না কেন, একটা ছেলে অথবা মেয়ে মবের শিকার হবে, একটা সভ্য সমাজে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না।
তিনি আরও বলেন, একজন আর্টিস্ট, সেও একজন মানুষ। সেও পলিটিকস করতে পারে। তাতে আমার কিছু বলার নেই। আমাদের অনেক আর্টিস্ট আছেন যারা পলিটিকস করেন। সেটার জন্য সুবিধা পেয়েছেন এবং অনেক অসুবিধার শিকারও হয়েছেন; আগেও হয়েছে, এখনো হয়েছে। এটা রাজনীতির নিয়ম বা রীতিনীতি।
তিনি বলেন, আমি যেটা বলতে চাই, সবার উদ্দেশ্যে সে একজন মানুষ এবং এফডিসিতে সে যখন আসে তখন সে একজন আর্টিস্ট। একজন আর্টিস্ট যখন সমস্যায় পড়ে তখন অন্য আর্টিস্টদের উচিত তাকে সাপোর্ট দেওয়া। এটা আমি প্রত্যাশা করব।
