ঢাকা: বাংলাদেশে বর্তমানে কী অরাজকতা চলছে তা সকলেই জানে। গান বাজনা নাচ, নাটক সব নিষিদ্ধ করা হচ্ছে ধীরে ধীরে। গান বাজনা করলে নাকি আলেমরা জানাজা পড়াবে না এমন ফতোয়াও জারি হয়েছে।
দেশের বিভিন্ন স্থানে জেমস এর মতো জনপ্রিয় শিল্পীদের কনসার্টেও কট্টরপন্থীদের বাধার মুখে পণ্ড হওয়ার মতো ঘটনা ঘটেছে।
এছাড়া ‘ছায়ানট’ ও ‘উদীচী’র মতো ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠনের কার্যালয় ও আয়োজনে হামলা ও আগুন দেয়া হয়েছে।
ধর্মীয় কট্টরপন্থীরা দেশে তাণ্ডব করছে। আর সরকার বসে বসে দেখে।
বিশেষ করে এখন দেশে শিশুদের মগজ ধোলাই করা শুরু করেছে জামাত শিবির পাকিস্তানপন্থীরা।
শিশুর বইয়ে লেখা রয়েছে “গান বাজনা ভালো নয়”। কে বা কারা, কি উদ্দেশ্যে ঢুকিয়ে দিচ্ছে এই বিষ?
বইয়ের ভেতরে শিশুকে শেখানো হচ্ছে গান বাজনা খারাপ, ছবি আঁকা পাপ। এই বই ছড়িয়ে পড়ছে গ্রামে গ্রামে, নদীপথে, হাটে-বাজারে।
এটা কিন্তু হঠাৎ করে হয়নি।
শিশুর মাথায় ধীরে ধীরে ঢুকিয়ে দিচ্ছে তালেবানি পাঠ্যক্রম।
আফগানিস্তান একদিনে আফগানিস্তান হয়নি। পাকিস্তানও না। আগে বইয়ে ঢুকেছে, তারপর মাথায়, তারপর রাস্তায়। এই বইগুলো কোথা থেকে আসছে, কে ছাপাচ্ছে, কে টাকা দিচ্ছে, রাষ্ট্র কি আদৌ জানতে চাইছে?
বইগুলার অনুমোদন নেই, প্রকাশনা নেই, কোনো হিসাব নেই। বইয়ের ভেতরে শিশুকে শেখানো হচ্ছে গান বাজনা খারাপ, ছবি আঁকা পাপ। এই বই ছড়িয়ে পড়ছে গ্রামে গ্রামে, নদীপথে, হাটে-বাজারে।
জিয়াউর রহমান রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে জামায়াতকে পুনর্বাসিত করেছিলেন, সেই যুদ্ধাপরাধীদের দল জামাত আজও এই দেশে রাজনীতি করছে। আর একসময়ের ভাই বিএনপি জামাতের কাছে এখন নতিস্বীকার করে সব কথা মেনে চলেছে।
