ঢাকা: বাংলাদেশ ভারতের সম্পর্ক মসৃণ করার চেষ্টা চলছে। প্রতিবেশীর সাথে সম্পর্ক তো মসৃণ থাকতেই হবে।

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এবং যথেষ্ট প্রশংসা করেছেন রহমানের। তাছাড়া দুই দেশের সম্পর্ক নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন তিনি।

এদিকে এখন তো বিশাল চর্চায় চলে এসেছে একটা বিষয়!

শ্রাবণের ভ্যাপসা গরম, মাথার ওপর রোদ এই আবহাওয়ায় শাল কেন উপহার দিলেন দীনেশ ত্রিবেদী?

হাতে কোণাকোণি করে ভাঁজ করা একটি রাজকীয় বাক্স, আর ভেতর থেকে বেরিয়ে এল একটি আস্ত কালো কাশ্মীরি শাল!

গ্রীষ্মের দিনে গায়ে জড়ানোর জন্য উলের শাল দেওয়া দেখে সবাই একটু ভাবছে বিষয়টা কী? হাস্যকর লাগছে অনেকের কাছে। অনেকের কাছে অনেক বড় বার্তা।

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী (১০ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে কালো শাল উপহার দেওয়া নিয়ে ফ্যাশন বিশারদরা বলছেন অন্য কথা।

তাদের মতে, উপহার হিসেবে কালো কাশ্মীরি শাল তুলে দেওয়ার অর্থ হলো গ্রহীতার উচ্চমার্গীয় আভিজাত্যকে স্যালুট জানানো।

কালো রঙ মানেই ফরমাল লুক, জাদুকরী গাম্ভীর্য আর ক্ষমতার প্রতীক। প্রাচ্যের সংস্কৃতিতে কাশ্মীরি শাল মানেই হচ্ছে বিনম্র শ্রদ্ধা ও বিশেষ মর্যাদার প্রকাশ।

যদিও দক্ষিণ এশিয়ার কূটনীতি বিশেষজ্ঞরা একে দেখছেন ভিন্ন চোখে। তাদের মতে, এটি কেবল একটি সুতি বা পশমি কাপড়ের টুকরো নয়; বরং নয়াদিল্লির বহুলচর্চিত ‘কাশ্মীরি শাল ডিপ্লোম্যাসি’-র অংশ।

ভারতের সমৃদ্ধ ঐতিহ্যকে সঙ্গী করে বিদেশি রাষ্ট্রপ্রধানের প্রতি সম্মান ও উষ্ণ আতিথেয়তার বার্তা পৌঁছে দেওয়াই হচ্ছে এর মূল উদ্দেশ্য।

আরেকটা বিষয়ও তো সত্যি। কালো তো বেদনার রং! তারেক রহমানকে এই কালো রংয়ের শালই উপহার দিলো ভারত!

বিশেষ বার্তার আগাম প্রস্তুতি? নাকি ডিসেম্বর হলো শীতকাল! নেত্রী ডিসেম্বরেই ফিরছেন।

সবমিলিয়ে, উপহারটি গরমের দিনে বেমানান মনে হলেও, এর ভেতরে লুকিয়ে থাকা শৈল্পিক চতুরতা এবং কূটনৈতিক বার্তা যে বেশ গভীর, তা আর বলার অপেক্ষা রাখে না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *