ঢাকা: মুখে বলছে শেখ হাসিনা আসুক দেশে, বন্দি বিনিময় চুক্তির অধীনে শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে চায় সরকার। আবার শেখ হাসিনা যখন নিজেই বলেছেন, ফিরবেন- তখন হাজার পা পিছনে সরে যাচ্ছে সরকার।

বিএনপি সরকারের নেতা, মন্ত্রীদের কথাবার্তার মধ্যেই কোনো সমন্বয় খুঁজে পাওয়া যাচ্ছে না। এক একজন এক এক কথা বলছেন।

বন্দি বিনিময় চুক্তি একটা অজুহাত। ওরা খুব ভালো করেই জানে, এটা সম্ভব নয়। ওরা আসলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে দিতেই চায় না।

এই সরকার, জামাত যদি সত্যিই শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে চায়, তাহলে তিনি নিজেই যখন আসতে চাইছেন, তখন সমস্যা কোথায়? পাসপোর্ট বা ট্রাভেল পাসটা দিয়ে দিলেই তো হয়।

শেখ হাসিনা যখন প্রথম ঘোষণা করলেন যে তিনি বাংলাদেশে ফিরবেন, তখন কিন্তু অনেক বড় বড় ডায়ালগ শোনা গেছে।তাহলে এখন ট্রাভেল পাস দিতে এত ভয় কেন?

তাছাড়া ভারত তার নৈতিক অবস্থানে রয়েছে।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের বক্তব্যে অসংগতি রয়েছে বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

তিনি বলেছেন, এ বিষয়ে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ভিন্ন ভিন্ন বক্তব্য দিচ্ছেন, যার মধ্যে কোনো সামঞ্জস্য খুঁজে পাওয়া যাচ্ছে না।

রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের বৈঠকে ৭১ বিধিতে আনা একটি নোটিশের আলোচনায় অংশ নিয়ে তিনি এই কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, শেখ হাসিনা বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন। গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনাও এর উদাহরণ। তাঁর দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে পরস্পরবিরোধী বক্তব্য আসছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান গত ৩ নভেম্বর জানিয়েছিলেন, শেখ হাসিনা নিজে ফিরুন কিংবা তাকে ফিরিয়ে আনা হোক—সরকারের আপত্তি নেই।

এমনকি তাঁর পাসপোর্টের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষেও মত দিয়েছিলেন তিনি। মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেও শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক বলে মন্তব্য করেছিলেন ওই উপদেষ্টা।

অন্যদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বক্তব্যের সঙ্গে উপদেষ্টার অবস্থানের মিল নেই উল্লেখ করে রুমিন বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না। গত ৯ নভেম্বর তিনি আরও বলেন, কোনো সন্ত্রাসীকে বাংলাদেশ পাসপোর্ট দেবে না এবং নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র দেওয়ার পরিকল্পনাও সরকারের নেই।

আবার অন্য বক্তব্যে বন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার কথা বলেছেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেও অসংগতি রয়েছে বলে দাবি করেন রুমিন ফারহানা।

তিনি বলেন, গত ৯ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি আবেদনের সত্যতা তিনি তখনো যাচাই করতে পারেননি। তবে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে চিঠি দিয়েছে বলে জানান তিনি।

এদিকে আবার আইনমন্ত্রী আসাদুজ্জামান ৮ ও ১৪ নভেম্বর বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার। এখন সিদ্ধান্ত ভারতের হাতে। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার আপিলের সুযোগ নেই বলেও মন্তব্য করেছেন তিনি।

বিভিন্ন মন্ত্রীর এসব বক্তব্য তুলে ধরে রুমিন ফারহানা বলেন, একদিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পাসপোর্টের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে কথা বলছেন, অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তা সরাসরি নাকচ করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আবেদন যাচাই না হওয়ার কথা বললেও পররাষ্ট্র প্রতিমন্ত্রী একই দিনে আবেদনটিকে হাস্যকর বলে প্রত্যাখ্যান করছেন। এ ধরনের বক্তব্যে সরকারের অবস্থান নিয়ে অস্পষ্টতা তৈরি হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *