ঢাকা: এবার তো বিএনপি নেত্রী পাপিয়া তো দলের বিরাগভাজন হয়ে গেলেন! সত্য কথা হজম করা খুব কঠিন। আর বিএনপি তো একসময়ের ভাই জামাতের সঙ্গ এখনো ছাড়তে পারেনি!
বিএনপি নেত্রী পাপিয়া বলেছেন, যুদ্ধাপরাধের দায়ে যাদের ফাঁসি কার্যকর করা হয়েছে, তারা প্রকৃত অর্থেই যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ছিলেন এবং তাদের শাস্তি হওয়া প্রয়োজন ছিল।
তাদের বিচারের প্রক্রিয়া নিয়ে বিএনপির প্রশ্ন ছিল বলে দাবি করেছেন তিনি।
পাপিয়া বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী ছাড়া অন্য যাদের ফাঁসি কার্যকর করা হয়েছে, তারা যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ছিলেন। তাদের শাস্তি পাওয়া উচিত ছিল। তবে যেভাবে বিচারপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তা সঠিক ছিল না বলে মনে করেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপি কখনো বলেনি যে ফাঁসি হওয়া ব্যক্তিরা যুদ্ধাপরাধী ছিলেন না কিংবা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেননি। বিএনপি কখনো তাদের যুদ্ধাপরাধের সংশ্লিষ্টতা অস্বীকার করেনি। বরং দলটি সবসময় বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে।
