গোপালগঞ্জ: গোপালগঞ্জ জেগে উঠেছে। বলা যায় ভয়াবহভাবে জেগে উঠেছে!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগামী ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করতে গোপালগঞ্জে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

মিছিলে মানুষ দেখা‌ যায় না। দেখা যায় শুধু মাথা।

আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর এটিই প্রথম গোপালগঞ্জে প্রকাশ্য বিক্ষোভ মিছিল। মিছিলে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নিয়েছেন। কারো ভয় নেই, কোনো শঙ্কা নেই। একটাই তাদের কথা দেশকে বাঁচাতে হবে, আর কত?

বর্তমানে গোপালগঞ্জ সদর উপজেলায় অন্তত ১০ হাজার নেতাকর্মী অবস্থান করছে। চারদিক থেকে হু হু করে আসছে আরো লাখো নেতাকর্মী।

মূলত শুধু আওয়ামী লীগ নয়, সাধারণ মানুষের বুকের জমানো দুঃখগুলো বেরিয়ে আসছে! বাঁচতে তো হবে!?

গোপালগঞ্জের সাধারণ মানুষগুলো বঙ্গবন্ধুর রক্তের সাথে বেইমানি করেনি।আওয়ামী লীগ ও জয় বাংলাকে টিকিয়ে রেখেছে তারা।

আজ গোপালগঞ্জের সাধারণ জনতা রাজপথে। পিঠ থেকে গেছে, গত দুই বছরের নির্মম নির্যাতনে।

রবিবার (১৫ নভেম্বর) দুপুর ১২টায় শহরের আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা লোগি বৈঠাসহ দেশীয় অস্ত্র নিয়ে শহরে প্রবেশ করেন।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে আকাশ বাতাস চিড়ে যায়। শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে বিভিন্ন স্লোগানে শহর মুখরিত করে তোলে।

মিছিলকারীরা গোপালগঞ্জ সরকারি কলেজ গেটে সরকারি বঙ্গবন্ধু কলেজ নাম সম্বলিত ব্যানার টানিয়ে দেন। পরে তারা মিছিল নিয়ে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালাও খুলে দেন।

মিছিলকারীরা গোপালগঞ্জ শহরের শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন জুলাই স্মৃতি স্তম্ভ ভেঙে আগুন ধরিয়ে দেয়।

বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন প্রান্তে তাদের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছে। কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার কোনো ঘটনা ঘটেনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *