ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রবীণ রাজনীতিক মির্জা আব্বাস কিছুটা সুস্থ আছেন। বর্তমানে তিনি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে চিকিৎসাধীন রয়েছেন।
দীর্ঘ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের পর তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে থাকা প্রবীণ এই রাজনীতিক ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
চিকিৎসকরা তাঁকে বিশেষ পর্যবেক্ষণের মধ্যে রেখেছেন।
মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এবং তাঁর ভাই মির্জা খোকন জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা আব্বাসকে পর্যাপ্ত বিশ্রাম ও পুনর্বাসন চিকিৎসার আওতায় রাখা হয়েছে।
চিকিৎসকের পরামর্শে প্রতিদিন হাসপাতালের নিচে একটু একটু করে হুইলচেয়ারে চলাফেরা করছেন তিনি।
উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন মির্জা আব্বাস। পরে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
তাঁর মাথায় অস্ত্রোপচার করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য আব্বাসকে প্রথমে সিঙ্গাপুর নেওয়া হয়। পরবর্তীতে বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তাঁকে মালয়েশিয়ায় আনা হয়।
