রাজশাহী: ছাত্রদলের কর্মী জ্বালানি তেলের দাম বৃদ্ধি, বিদ্যুৎ সরবরাহের সমস্যা নিয়ে প্রতিবাদ করলে তাঁকে শোকজ করা হয়, এখন শিবির যে কুত্তার মতো ছাত্রদলকে পেটানোর হুঁশিয়ারি দিয়েছে এখন কী পদক্ষেপ নেবে বিএনপি সরকার?

রাজশাহীর পদ্মা সরকারি কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর পরেই জম্বী শিবিরের হুংকার।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজশাহী মহানগর ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশে সংগঠনটির সভাপতি ইমরান নাজির ছাত্রদলের উদ্দেশ্যে অশ্লীল বক্তব্য দেন।

সাহেববাজার থেকে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখা। মিছিলটি সোনাদিঘীর মোড় এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সভাপতির বক্তব্যে ইমরান নাজির বলেন, ‘আমরা ছাত্রদলের বন্ধুদের বলছি, আমরা ধৈর্যের সীমান্তের একেবারে শেষ পর্যায়ে আছি। যদি আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়, প্রত্যেকটা ছাত্রদলের নেতা-কর্মীদের কুত্তার (কুকুর) মতো পিটিয়ে রাজশাহী ছাড়া করব।’

আরও বলেন, ‘ছাত্রশিবির কোনো ভেসে আসা সংগঠন না, ছাত্রশিবির রাজপথে জীবন দেওয়া সংগঠন। শহীদ আলীরা প্রমাণ করেছে, রাজপথে কীভাবে জীবন দিতে হয়। আমরা জীবন দেব, কিন্তু আমার ছাত্রসমাজের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কোনো নেতা-কর্মীর ওপর যদি কোনো হামলা হয়, তার দাঁতভাঙা জবাব আমি দেব, ইনশা আল্লাহ।’

রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক বলেন, ‘ইমরান নাজিরকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, ইমরান নাজির সাহেব, আপনার বাসা কুমিল্লা। আপনি হয়েছেন পিআর পদ্ধতিতে নেতা। রাজশাহীতে আমাদের নাড়ি পোঁতা, এই রাজশাহীতেই হচ্ছে আমাদের জন্ম, পৈতৃক ভিটার ওপর বসবাস করি। যখন লাগবেন, তখন টের পাবেন।’

তিনি আরও বলেন, ‘যদি ছাত্রদল রাজপথে নামে, ছাত্রশিবির কেন, ওই রাজাকারের সংগঠন রাজশাহীতে পা ফেলারও জায়গা পাবে না।’

শিবির যে এই ধরনের হুংকার দিলো এবার ছাত্রদল, বিএনপি কী ব্যবস্থা নেবে?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *