ঢাকা: রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদকে একেবারে সাবান ধোয়া ধুয়ে ফেললেন ফজলুর রহমান।

বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপির সংসদ সদস্য এবং মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান।

তিনি বলেন, কিছু বেইমান থাকবে যারা পট পরিবর্তন করবে, যারা পক্ষ পরিবর্তন করবে; আমি ওই অবস্থানে এখন অলি আহমেদ সাহেবকে দেখি। এর বেশি আর তাকে আমি অপমান করে কোনো কথা বলতে চাই না। ওই যে বুড়ো বয়সে ভীমরতি যাকে বলা হয় উনি সেই রোগে ভুগছেন।

সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন।

সাক্ষাৎকারে ‘জামায়াতের ১১ দলীয় জোটের প্রেসিডেন্ট প্রার্থী মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) আহমেদ অলি’— এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন?

সাংবাদিকের প্রশ্নে ফজলুর রহমান বলেন, অলি আহমেদ সাহেবের মতো লোক যদি মেন্টালি ডিস্টার্ব না হইতো, ক্লিয়ারলি বুঝে শুনে একটা লোক রাষ্ট্রপতি ক্যান্ডিডেট হচ্ছে, যার পাশ করার কোনো সম্ভাবনা নাই।

কারণ হিসেবে ফজলুর রহমান বুঝিয়ে বলেন, তাদের (জামায়াতের ১১ দলীয় জোট) সর্বোচ্চ ভোট হবে ৭৬ বা ৭৫। আর অপরদিকে ভোটের সংখ্যা আছে ২২৫। কাজেই এই লোকটার যদি ভীমরতি না ধরে থাকে তাহলে তো তার রাষ্ট্রপতি ক্যান্ডিডেট হওয়ার কথা না।

অ্যাডভোকেট ফজলুর রহমান আরো বলেন, তাকে (কর্নেল আহমেদ) এখন আর আমি মুক্তিযুদ্ধের কেউ মনে করি না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *