ঢাকা: ইসলামী দলগুলো যখন নারীর অগ্রগতির কথা বলে, তখন হাসবো না কাঁদবো এমন পরিস্থিতিতে পড়তে হয়। এরা নাকি নারীর ভালো চায়? ভাবা যায়?

এবার ইসলামী আন্দোলন বাংলাদেশ এক নতুন উদ্যোগ নিতে চলেছে। নারী এনে দেখাবে তারা কত অগ্রগামী।

দলটি এবার প্রথমবারের মতো নারী শিক্ষার্থীদের নিয়ে পৃথক একটি ইউনিট ‘ছাত্রী উইং’ গঠনের পরিকল্পনা করেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সাংগঠনিক বিস্তার এবং নারী ভোটারদের মধ্যে প্রভাব বাড়াতে নতুন ষড়যন্ত্রমূলক কৌশল নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

কত রঙ্গ দেখি এই দুনিয়ায়।

ঈদুল আজহার পর নতুন এই ইউনিটের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

দলটির নেতারা বলছেন, নারী শিক্ষার্থীদের মধ্যে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা, ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির বার্তা ছড়িয়ে দেওয়া এবং ভবিষ্যৎ নারী নেতৃত্ব তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

নারীকে বস্তাবন্দি করে রেখে এরা নারী নেতৃত্ব তৈরি করবে!? ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির বার্তা কী? এরা সকলে নারীদের সামনে রেখে ইমেজ তৈরি করতে চায়। তারপর বলে নারী বেশ্যা।

ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান যা বললেন: নারীদের মধ্যে সাংগঠনিক কার্যক্রম থাকলেও আগে আলাদা সংগঠন করার চিন্তা ছিল না। তবে পরিবর্তিত বাস্তবতায় নারী শিক্ষার্থীদের জন্য পৃথক প্ল্যাটফর্ম তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *