ঢাকা: ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভানেথেম নভি পিল্লাই।
ভারতীয় তামিল বংশোদ্ভূত এই দক্ষিণ আফ্রিকান মহিলা বিচারপতি নাভানেথেম নভি পিল্লাই।
তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার হাইকোর্টের প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা বিচারপতি। ৮৫ বছর বয়সী পিল্লে একজন বিশিষ্ট আইনজ্ঞ।
জীবনে বহু বড় বড় কাজ করেছেন। ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি রাষ্ট্রপুঞ্জের (UN) মানবাধিকার প্রধানের দায়িত্ব সামলেছেন।
২০২১-২০২৫ সাল পর্যন্ত অধিকৃত প্যালেস্টাইন ভূখণ্ড নিয়ে রাষ্ট্রপুঞ্জের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের সভাপতিত্ব করেছেন এই জ্ঞানী পিল্লাই।
২০১৯ সালে মায়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে অ্যাডহক বিচারপতি হিসাবে তাঁকে নিযুক্ত করা হয়। সেই নাভি পিল্লাই পেলেন নোবেল শান্তি পুরস্কার।
নরওয়ের নোবেল কমিটির চেয়ারম্যান জর্গেন ওয়াটনে ফ্রিডনেস জানিয়েছেন, শান্তি প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক আইনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য নভি পিল্লাইকে নোবেল শান্তি সম্মান দেওয়া হয়েছে।
চলতি বছর নোবেল শান্তি পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লক্ষ সুইডিশ ক্রোনা।
আগামি ১০ ডিসেম্বর নরওয়ের অসলোয় পুরস্কার প্রদান করা হবে। এদিন পুরস্কার ঘোষণার পর রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার দপ্তর পিল্লাইয়ের প্রশংসা করেন।
মুখপাত্র শাবিয়া মান্টু জেনেভায় বলেন, “মানবাধিকার রক্ষায় আরও দায়বদ্ধতা প্রয়োজন।”
