ঢাকা: ২৫ জন বাংলাদেশি বিএসএফের জালে আটক হলো! এবং একজন ছিলেন দালাল, তিনি ভারতীয়।

ধান খেতে লুকিয়ে থাকা ২৫ জন বাংলাদেশি ব্যক্তিকে আটক করে বিএসএফ।

সীমান্ত পেরিয়ে তাঁরা বাংলাদেশে ফিরে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

মঙ্গলবার ভোরে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের লোহাগঞ্জ পঞ্চনগর এলাকায় এইসব বাংলাদেশিদের প্রথমে আটক করে বিএসএফ।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় কুশমন্ডি থানার পুলিশ। বাংলাদেশিদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

সারাজীবন শুনবেন ভারতের বদনাম গাইছে, ভারতের প্রধানমন্ত্রীকে গালাগাল না করলে পেটের ভাত হজম হচ্ছে না। অথচ দিনশেষে সেই‌ ভারতেই গিয়ে পড়ে থাকে এরা। এবং বিভিন্ন রাজ্য থেকে গ্রেপ্তার হচ্ছে এই সমস্ত অবৈধ বাংলাদেশি। যাদের কাছে আবার ভারতীয় আধার, ভোটার কার্ডও পাওয়া যাচ্ছে।

স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে ভারতে অবৈধভাবে বসবাস করছিলেন ২৫ বাংলাদেশিরা। কাজের সূত্রে কাশ্মীরেও গিয়েছিল তাঁরা। তাঁদের কাছে বৈধ কাগজপত্র ছিল না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

সোমবার রাতে এরা কুশমন্ডির লোহাগঞ্জের পঞ্চনগর এলাকায় জড়ো হন এবং কুশমন্ডি হয়ে বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায় অবৈধভাবে আসার চেষ্টা করে।

স্থানীয় বাসিন্দারা হঠাৎ দেখে ফেলে এইসব। তারপরেই কোনোরকমে তাঁরা ধান খেতে লুকিয়ে পড়ার চেষ্টা করেন।

গ্রামের মানুষ ধান খেত ঘিরে রেখে বিএসএফকে খবর দেয়।

বিএসএফ সূত্রে খবর, ধৃত ২৫ জন বাংলাদেশি নাগরিক গত দু’বছর ধরে কাশ্মীরে শ্রমিকের কাজ করত।
ভারতীয় আধার কার্ড‌ও রয়েছে তাদের।

বর্তমানে ওই বাংলাদেশিরা বর্ডার সিকিউরিটি ফোর্সের তত্ত্বাবধানে রয়েছে এবং তারা পুরো ঘটনাটি খতিয়ে দেখছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *