ঢাকা: সন্ত্রাসবাদকে কীভাবে শায়েস্তা করতে হয় সেটা ভারত খুব ভালোমতো জানে। হিসেব চুকিয়ে দিতে দেরি করে না। পাকিস্তান এর জবাব পেয়েছে। সন্ত্রাস নিয়ে পাকিস্তানকে বারবার কড়া জবাব দিয়েছে ভারত।
পাকিস্তানের জঙ্গি কার্যকলাপে মদত দেওয়ার বিষয়টা ভারত কোনোভাবেই বরদাস্ত করে না, তা আবারো বুঝিয়ে দেওয়া হয়েছে আন্তর্জাতিক মঞ্চে।
এবার পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নে কড়া জবাব দিলেন ভারতের কূটনীতিবিদ এস জয়শঙ্কর।
রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের ফাঁকে সাংবাদিক বৈঠক চলাকালীন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কড়া জবাব দিয়ে একদম চুপ করিয়ে দেন।
এবং সাংবাদিককে কড়া জবাব দিয়ে ঘর ছেড়েই বেরিয়ে যান তিনি।
রাষ্ট্রসঙ্ঘের সদর দফতরে সাংবাদিক বৈঠক চলছিলো। সেখানেই পাকিস্তানি সাংবাদিক এস জয়শঙ্করকে উদ্ভট প্রশ্ন করে বসেন। প্রশ্নটি এমন, ‘ভারত কবে পাকিস্তানে সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ করবে?’ কী আশ্চর্যজনক কথা!
এই প্রশ্ন শেষ হতে না হতেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রীতিমতো মেজাজ হারান। বলে ওঠেন “একটি সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে?” এক লাইনের এই জবাবই সাংবাদিককে থামিয়ে দেওয়ার জন্য একেবারে উপযুক্ত ছিল।
এর পরেও পাকিস্তানি সাংবাদিক তর্ক করছিলেন, চামড়া মোটা তো! ওদের মান সম্মান বলতে কী আর কিছু আছে? তার জবাব দেওয়ার আর প্রয়োজন মনে করেননি জয়শঙ্করেরা। চেয়ার ছেড়ে উঠে পড়েন তিনি এবং ভারতীয় প্রতিনিধিদলের অন্য সদস্যেরা। ঘর থেকে বেরিয়ে যান তাঁরা।
