ঢাকা: দিল্লির মালব্য নগর এলাকায় একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে ঘটনায় এবার আরো একজন বাংলাদেশী মারা গিয়েছেন।
ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগর এলাকার হাউজ রানি বেড অ্যান্ড ব্রেকফাস্ট (বিঅ্যান্ডবি) হোটেলে অগ্নিকাণ্ডে দগ্ধ আরও এক বাংলাদেশি মারা গেছেন।
বুধবার (১০ জুন) মারা গিয়েছেন উক্ত বাংলাদেশী নারী।
সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছিলেন ওই নারী। এআইআইএমএস ট্রমা সেন্টারে ভর্তি ছিলেন তিনি। তার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। ফলে বাঁচার আশা কম ছিলো।
উল্লেখযোগ্য যে, গত ৩ জুন দিল্লির ওই হোটেলে আগুন লাগে। এ ঘটনায় বাংলাদেশি দুই পরিবারের মোট আট জন আহত হন। তারমধ্যে তাৎক্ষণিকভাবে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা যায়।
পরদিন বৃহস্পতিবার (৪ জুন) এক জনের মৃত্যুর খবর আসে। তার নাম মো. নুরুল আমিন (৪৪)।
রবিবার (৭ জুন) চিকিৎসাধীন থাকা আরেকজনের মৃত্যু হয়। বুধবার (১০ জুন) বাংলাদেশি নারীর মৃত্যুর মধ্য দিয়ে মোট সংখ্যা ২৩ জনে দাঁড়িয়েছে।
