ঢাকা: ভারতের কাছে হেরে মহিলাদের এশিয়া কাপের সেমি ফাইনাল থেকে বিদায় নিলো বাংলাদেশ।
তবে খেলায় হার জিত আছেই, সেটা অন্য বিষয়। এখন চর্চায় উঠে এসেছে অন্য একটি ঘটনা।
টসের সময়ে ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌরের সঙ্গে হাত মেলাননি বাংলাদেশের ক্যাপ্টেন নিগর সুলতানা।
সুলতানা কেন এমন করলেন, এই সিদ্ধান্ত কোন কারণে তা এখনও স্পষ্ট নয়।
এই বিষয়টি নিয়ে তীব্র আলোচনা, সমালোচনা চলছে।
উল্লেখযোগ্য যে, দুবাইয়ে বৃহস্পতিবার মহিলা এশিয়া কাপ ২০২৬-এর সেমি ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশ।
কিন্তু টসের পরে প্রচলিত রীতি ভাঙেন নিগর সুলতানা। ভারতের অধিনায়ক হরমনপ্রীতের সঙ্গে হাত মেলাননি তিনি। ক্ষোভ নাকি ভারতের ওপর? সুলতানার এই কাজটা পুরো অপ্রত্যাশিত।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি যে ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌরের সঙ্গে হাত মেলাননি– সেটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিদ্ধান্ত নয় বলে পরিষ্কার করেন নারী ক্রিকেট বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। তবে জ্যোতির ওই সিদ্ধান্তকে তিনি সমর্থন করেন বলে জানিয়েছেন।
রফিকুল ইসলাম বাবু ক্রিকবাজকে বলেছেন, অবশ্যই, হারমানপ্রীতের সঙ্গে হাত না মেলানোর সিদ্ধান্তটি তার নিজের। আমরা বিশ্বাস করি, খেলাধুলা বিশ্বকে একত্রিত করে। শুধু ভারতের সঙ্গে নয়, সব দেশের সঙ্গেই আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। তাই সে যা করেছে, সেটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত।
এদিকে নিগার সুলতানার অধিনায়কত্বের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছেন বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান। এশিয়ান গেমস শেষ হওয়ার পর এসব অভিযোগ এবং দলের পারফরম্যান্স পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
