ঢাকা: ভারত বাংলাদেশের সম্পর্কে তিক্ততা ধরেছিলো ইউনূসের সময়ে, সেটা মেরামতি চলছে তারেক রহমানের সময়ে। এবং বর্তমানে অনেকটাই ভালো পর্যায়ে। ভারত এবং বাংলাদেশ দুই দেশই আশান্বিত সম্পর্ক নিয়ে।

এবং ২৮ জুন থেকে ভারতের ট্যুরিস্ট ভিসাও শুরু হয়ে গেছে।

ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার পর বাংলাদেশের সঙ্গে সব ধরনের সম্পর্ক স্বাভাবিক হওয়ার আশা প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গ্রামীণ উন্নয়ন মন্ত্রী ও বিজেপি নেতা দিলীপ ঘোষ।

তাঁর মতে, বাংলাদেশকে তাঁরা নিজেদের অঙ্গ (বন্ধু) মনে করলেও এদেশ তাদের শত্রু হিসেবে ব্যবহার করে।

পশ্চিমবঙ্গের মন্ত্রীর দাবি, সম্পর্কের অবনতি হওয়ায় ক্ষতি হয়েছে, সেটি বাংলাদেশ বুঝতে পেরেছে।

সম্প্রতি স্থানীয় সংবাদমাধ্যমের সঙ্গে বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা চালু হওয়া প্রসঙ্গে কথা বলার সময় তিনি এই কথা বলেন।

দিলীপ ঘোষ বলেন, ‘ভিসা তো আমরা চিরদিনই দিতাম। আমরা তো বাংলাদেশকে আমাদেরই অঙ্গ মনে করি। কিন্তু তারাই শত্রু ব্যবহার করে। তাহলে আমাদেরও কড়াকড়ি হতে হয়।’

তিনি বলেন, ‘ওখানে (অর্থাৎ বাংলাদেশে) চিকিৎসা ব্যবস্থা খুব খারাপ। বহু রোগী কলকাতা আসেন, দিল্লিতে যান ভালো চিকিৎসার জন্য। ওখানে (বাংলাদেশ) ব্যবসার অবস্থা খারাপ, চাকরির অবস্থা খারাপ।’

দিলীপ ঘোষ আরো বলেন, ‘ভিসা চালু হোক, সব স্বাভাবিক হোক; এটা আমরা চাই। বাংলাদেশ বুঝতে পেরেছে ক্ষতিটা ওদেরই হয়েছে।’

উল্লেখযোগ্য যে, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটন ভিসা প্রদান স্থগিত করেছিল ভারত সরকার। নিরাপত্তার কারণে বন্ধ করে দিতে বাধ্য হয় তারা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *