ঢাকা: ভারত বাংলাদেশের সম্পর্ক সহজ হচ্ছে তারেক রহমানের শাসনামলে। এবার ভারতীয় ভিসা নিয়ে সুখবর বাংলাদেশিদের জন্য।

ভারতীয় ভিসার জন্য যারা অপেক্ষা করেছিলেন, তাঁদের প্রতীক্ষার অবসান হতে চলেছে।

ভিসা নিয়ে ভারতের ইতিবাচক সিদ্ধান্তের ফলে চিকিৎসা ও ব্যবসার প্রয়োজনে ভারতে যাতায়াতকারী হাজার হাজার বাংলাদেশি নাগরিকের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটলো।

ভারতীয় ভিসা পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। প্রাথমিক পর্যায়ে চিকিৎসা ভিসার পাশাপাশি ব্যবসায়িক ভিসা চালু হচ্ছে।

এবং আগামি সপ্তাহ থেকেই ভিসা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

আজ, সোমবার (১৩ এপ্রিল) সচিবালয়ে উচ্চপর্যায়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি ভিসা সম্পর্কে এই তথ্য নিশ্চিত করেছেন।

হুমায়ুন কবির জানান, ভারতের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট সমস্যা সমাধানে ইতিবাচক মনোভাব দেখা গেছে।

তিনি বলেন, “যদি দুই দেশের মানসিকতা ইতিবাচক থাকে, তবে দ্বিপাক্ষিক সম্পর্ক অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *