ঝিনাইদহ: ভারতে অবৈধভাবে প্রবেশ করে তিন বাংলাদেশি আটক হলো বিএসএফের হাতে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় কড়া নজরদারি শুরু করেছে ভারত।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সীমান্ত পিলার ৪৯/২-এস এর কাছে ভারতের অভ্যন্তরে টহলরত বিএসএফ সদস্যরা বাংলাদেশের তিন নাগরিককে আটক করে।

রবিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে যাদবপুর বিওপির বিপরীতে ভারতের পারগোপালপুর এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানা যায়।

আটককৃতরা হলেন- মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের হায়াত আলীর ছেলে হৃদয় (রাব্বী), গোপালপুর গ্রামের মৃত উসমান গনির ছেলে শাহিন ও আবু বকরের ছেলে সোহাগ।

তাদের মধ্যে পাঁচজন ছিলো। তারা প্রত্যেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে প্রবেশের চেষ্টা করে। এ সময় তাদের বিএসএফ ধাওয়া দিলে তিনজন ধরা পড়ে। দুইজনকে ধরা সম্ভব হয়নি। তারা পালিয়ে গেছে।

পালিয়ে যাওয়া দুইজনের বিষয়ে বিএসএফ ৯৯ ব্যাটালিয়নের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আটক তিনজন।

বিএসএফ ৯৯ ব্যাটালিয়নের অধীনস্থ মধুপুর বিওপির দাবি, আটক তিন বাংলাদেশিকে ভারতীয় সীমান্তের ভিতরে মাদকসহ আটক করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *