ঢাকা: হঠাৎ দুঃসংবাদ দিলেন ভারতের বলিউডের ‘হিটম্যান’ ইমরান হাশমি। তিনি আক্রান্ত হয়েছেন H1N1 ইনফ্লুয়েঞ্জা বা সোয়াইন ফ্লু (Swine Flu) ভাইরাসে।
আচমকা এই শারীরিক অসুস্থতার কারণে বাতিল করতে হয়েছে বেঙ্গালুরুর বিশেষ অনুষ্ঠান।
সম্প্রতি নিজের পরবর্তী একটি প্রজেক্টের শুটিংয়ের কাজে রাঁচিতে গিয়েছিলেন ইমরান। সেখান থেকে ফিরে আসার পরেই শুরু হয় জ্বর এবং শারীরিক অস্বস্তি।
রক্ত পরীক্ষা করাতেই তাঁর সোয়াইন ফ্লু ধরা পড়ে। জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমির রিপোর্ট পজিটিভ আসে বলে জানা গিয়েছে।
চিকিৎসকেরা অভিনেতাকে পর্যাপ্ত বিশ্রাম ও প্রয়োজনীয় সতর্কতা নেওয়ার পরামর্শ দিয়েছেন।
প্রসঙ্গত, ভারতে অ্যাক্টিভ হয়েছে সোয়াইন ফ্লু। বর্তমানে ইনফ্লুয়েঞ্জা এ (এইচ১এন১) পিজিএম০৯ ভাইরাস ছড়িয়ে পড়ছে। সে দেশের অনেক রাজ্যেই ফ্লু-এ আক্রান্ত হচ্ছেন মানুষ।
