ঢাকা: বাংলাদেশ-ভারত ট্রেন পরিষেবা ফের শুরু হচ্ছে? এই সম্ভাবনা জোরালো।  বাংলাদেশ এবং ভারতের মধ্যে মৈত্রী, মিতালি ও বন্ধন, এই তিনটি এক্সপ্রেস ট্রেন রয়েছে।

সব কিছু ঠিকঠাক থাকলে আগামি মাস অর্থাত্‍ অক্টোবরেই চালু হতে পারে তিনটি এক্সপ্রেস ট্রেন।

মঙ্গলবার ঢাকায় ভারত ও বাংলাদেশের রেল কর্তৃপক্ষের মধ্যে মিটিং রয়েছে। দুদিন চলবে এই মিটিং। সেই মিটিংয়েই দ্বিপাক্ষিক ট্রেন পরিষেবা চালু হওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এর মধ্যে বাংলাদেশ আরো একটি ট্রেন চায়, কলকাতা-রাজশাহী আরও একটি যাত্রীবাহী ট্রেন। সেই প্রস্তাবও ভারতকে দেয়া হবে।

উল্লেখযোগ্য যে, ২০০৮ সালের ১৪ এপ্রিল পয়লা বৈশাখের দিন ঢাকা ও কলকাতার মধ্যে চালু হয় মৈত্রী এক্সপ্রেস ট্রেন।

২০১৭ সালের ৯ নভেম্বর খুলনা-কলকাতা পথের বন্ধন এক্সপ্রেস চালু হয়।

ঢাকা-নিউ জলপাইগুড়ির মধ্যে যাত্রীবাহী ট্রেন মিতালী এক্সপ্রেস চলাচল শুরু হয় ২০২২ সালের ১ জুন।

বর্তমান বিএনপি সরকারের আমলে এই ট্রেনগুলি পুনরায় চালু হলে দুই দেশের সাধারণ মানুষের যাতায়াত ফের সহজ হবে বলে মনে করা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *