ঢাকা: বাংলাদেশের সঙ্গে একটি ‘ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী’ সম্পর্ক বজায় রাখতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।

শুক্রবার (১৩ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এই কথা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায়।’

রণধীর জয়সওয়াল বলেন, দুই দেশ কাঠামোগত ব্যবস্থার মাধ্যমে যোগাযোগ অব্যাহত রেখেছে।

বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনা সম্পর্কিত বিষয়ে উভয় দেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, পরবর্তী কনস্যুলার সংলাপে সংশোধিত ভ্রমণ ব্যবস্থা সংক্রান্ত বিষয়গুলো নিয়েও আলোচনা করা হবে।

কনস্যুলার সংলাপ নিয়ে রণধীর জয়সওয়াল বলেন, ‘ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপের পরবর্তী পর্বটি উভয় পক্ষের সুবিধাজনক কোনো সময়ে অনুষ্ঠিত হবে। সেখানে ভ্রমণের সংশোধিত ব্যবস্থাসংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হবে।’

উল্লেখযোগ্য যে, ঢাকায় আগামি ১৭ ও ১৮ নভেম্বর অনুষ্ঠিতব্য দুই দেশের মধ্যকার পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *