ঢাকা: দীর্ঘ সাত বছরের খরা কাটলো। অবশেষে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের মসনদ পুনরুদ্ধার করতে সক্ষম হলো ভারতীয় দল।

সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে ট্রফি নিজেদের ঘরে তুলল ‘ব্লু টাইগ্রেস’রা।

সাফের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে ছিলো ভারতের মেয়েরা। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল-ফাইনালে নামার আগে একটি গোলও হজম করতে হয়নি সঙ্গীতা বাসফোরদের।

তবে যা দেখা গেলো প্রথম আধ ঘণ্টা প্রায় সমানে সমানে টক্কর দেয় বাংলাদেশও। প্রথম গোলটি টিম ইন্ডিয়া পায় ম্যাচের ৪২ মিনিটে। পেয়ারি জাজার গোলে এগিয়ে যায় ব্লু টাইগ্রেসরারা।

আর প্রথমার্ধের একেবারে শেষ মিনিটে সমতা ফিরিয়ে ফেলে বাংলাদেশ। ঋতুপর্ণা গোল করে সমতা ফেরান বাংলাদেশের হয়ে।

দুই দল সমানে লড়াই চালায়। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে ভারতের গোল ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। দ্বিতিয়ার্ধে মাত্র ৪৮ সেকেন্ডে গোল চলে আসে ভারতের।

পেয়ারি জাজার বাড়ানো ক্রসে হেড নিয়ে বল জালে জড়ান সানফিদা। তারপর খেলার রাশ ধীরে ধীরে ভারত নিজের হাতে নিয়ে নেয়।

এবং তৃতীয় গোলটিও চলে আসে। দাপুটে পারফরম্যান্সে শিরোপা ঘরে তুলে ফেললো ভারত। তৃতীয় গোলটি ৮২ মিনিটে করেছেন লিন্ডা কম।

এই হারের ফলে বাংলাদেশের টানা তিনবার বা হ্যাটট্রিক খেতাব জয়ের স্বপ্ন ভেঙে ভেঙে গেল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *