কুমিল্লা: ভারত বিরোধিতার ঢেউ আবারো দেখা যাচ্ছে দেশে। কয়েকদিন একটু থেমেছিলো, তবে এখন আবার রাজাকার গোষ্ঠী ভারত জুজু দেখছে চোখে!

আর এই আবহেই কুমিল্লা থেকে উদ্ধার হয়েছে ভারতীয় শিক্ষার্থীর লাশ! এই ঘটনাটি দুই দেশের সম্পর্কে আবারো টানাপোড়েন সৃষ্টি করতে পারে।

কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় অবস্থিত বেসরকারি ইস্টার্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থী আদনান আলতাফের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তিনি নিখোঁজ হয়ে গিয়েছিলেন বলে জানা যায়।

নিখোঁজ হওয়ার দুই দিন পর বুধবার সকালে কলেজ ক্যাম্পাস থেকে প্রায় ৫০০ গজ দূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি জলাশয় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

সোমবার রাতে নিখোঁজ হন আদনান। তাঁকে কে হত্যা করলো? এটি শুধু একটি মৃত্যু নয়, দুই দেশের সম্পর্কের কথাও।

ছেলের সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেয়া হয়েছিল। ঘটনায় বুড়িচং থানায় একটি জিডি করা হয়।

নিহত আদনান আলতাফের বাবার নাম আলতাফ হোসাইন রাথার। তাঁদের বাড়ি ভারতের জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার সুপুর এলাকার বুনপাড়া দাঙ্গালপাড়ায়।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার রাত ১১টা ৩৬ মিনিটে আদনান ইস্টার্ন মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে একটি ইন্ডিয়ান ফুড হোটেলে যান। সেখান থেকে রাত ১২টা ৫ মিনিটের দিকে নিখোঁজ হন।

ইস্টার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান শাহ মো. সেলিম জানান, ‘আদনান কিছুটা মানসিকভাবে অসুস্থ ছিলেন। এ কারণে তার মাকে সঙ্গে রেখে ক্যাম্পাসে থাকার ব্যবস্থা করা হয়েছিল। তার নিখোঁজ হওয়ার ঘটনায় বুড়িচং থানায় জিডি করা হয়।’

এখনো এই মৃত্যুর বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *