ঢাকা: দুই বছর আগে দেশে ২০২৪ সালের জুলাই-আগস্টের জঙ্গী উত্থানের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এরপর দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে আবারও দুই দেশের মধ্যে ট্রেন চালু নিয়ে তোড়জোড় শুরু হয়েছে।

ইতিমধ্যে ভারত বাংলাদেশি নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করেছে। প্রথম দিনেই প্রায় দেড় লক্ষ ভিসা আবেদন জমা পড়েছে।

এখন চালু হচ্ছে মিতালী এক্সপ্রেস! ভারত ও বাংলাদেশের রেল যোগাযোগের ক্ষেত্রে এক বড় সুখবর!

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের লাইনে ফিরতে চলেছে ‘মিতালী এক্সপ্রেস’।

দুই দেশের রেল কর্তৃপক্ষের মধ্যে আলোচনা শেষে ট্রেনটি ফের চালুর বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

বৃহস্পতিবার (২ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি ও বাংলাদেশের রাজধানী ঢাকার মধ্যে চলাচলকারী মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর প্রস্তুতি চলছে। এই বিষয়ে ভারতীয় রেল মন্ত্রণালয় শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ও ভারতের রেল কর্মকর্তাদের মধ্যে এই বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পর ট্রেনটি ফের চালুর বিষয়ে ইতিবাচক সংকেত পাওয়া গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *