ঢাকা: অনুপম রায়ের সুরের জাদুতে সকল দর্শক মুগ্ধ। ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় এবার আসছেন বাংলাদেশে।

শিল্পীকে নিয়ে আবারও উচ্ছ্বসিত ঢাকার সংগীতপ্রেমীরা। দেশের শীর্ষস্থানীয় টি ব্র্যান্ড সিলনের উদ্যোগ এবং আয়োজনে আবারও ঢাকার মঞ্চ মাতাবেন গায়ক অনুপম রায়। তাঁর জন্য অপেক্ষায় দেশের সঙ্গীত প্রেমীরা।

জানা গিয়েছে, আগামি ২৬ জুন রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘দি অনুপম রায় ব্যান্ড’ একটি বিশেষ লাইভ কনসার্টে সংগীত পরিবেশন করবে।

আয়োজকরা জানান, এই আয়োজন দর্শকদের জন্য হয়ে উঠবে স্মরণীয় এক সংগীত সন্ধ্যা।

উল্লেখযোগ্য যে, এর আগে ২০২৫ সালে বিশ্বখ্যাত জাল ব্যান্ড ও বাংলাদেশের কিংবদন্তি ব্যান্ড ওয়ারফেজের লাইভ কনসার্টে টি পার্টনার হিসেবে অংশ নেয় সিলন।

এ ছাড়াও ২০২৬ সালের মার্চে আয়োজিত তিন দিনব্যাপী রিকশা ফেস্টিভ্যালের মুখ্য পৃষ্ঠপোষক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিষ্ঠানটি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *